শর্ট ফিল্মে অভিনয় করতে চলেছেন জাহ্নবী কাপুর জোয়া আখতরের লেখা চিত্রনাট্য ছবির নাম ঘোস্ট স্টোরিস ছবির দৈর্ঘ্য মোট ত্রিশ মিনিট

করণ জোহর, জোয়া আখতর, অনুরাগ কাশ্যপ ও দিবাকর বন্দ্যোপাধ্যায়, এই চার পরিচালকই জুটি বেঁধে দ্বিতীয়বারের জন্য তৈরি করতে চলেছেন শর্ট ফিল্ম। পর্দায় ফিরবে লাস্ট স্টোরিস-এর স্মৃতি। সেই উদ্যোগ নিয়েই আবারও ফিরছেন চার পরিচালক। মুখ্য ভুমিকায় থাকছেন জাহ্নবী কাপুর। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শর্ট ফিল্মে এই প্রথম পা রাখতে চলেছেন জাহ্নবী কাপুর। ফলেই বি টাউনে খবর ছড়িয়ে পড়া মাত্রই নয়া কৌতুহলের সৃষ্টি হয় এই ছবিকে ঘিরে। এই চার পরিচালকেরই চার ভিন্ন ধারার গল্পকে একসূত্রে গেঁথে তৈরি করা হয়েছিল ছবি লাস্ট স্টোরিস। এবার তাদের হাতে তৈরি চিত্রনাট্যের নাম ঘোস্ট স্টোরিস। ভয়ের প্রেক্ষাপটেই তৈরি চার ছবিকে সাজিয়ে তোলা একই ছকে। ইতিমধ্যেই জোয়া আখতার তৈরি করে ফেলেছেন নিজের চিত্রনাট্য। বাকি পরিচালকদের চিত্রনাট্য তৈরি করা কাজ চলছে পুরো দমে। 

আরও পড়ুনঃ দিশা জীবনের ৬ মাস হারিয়েছেন! মাথায় চোট পেয়ে কী হয়েছিল, জানালেন অভিনেত্রী

ছবির প্রস্তাব জাহ্নবীর কাছে যাওয়া মাত্রই তিনি তা গ্রহণ করে নেন। জোয়া আখতরের অংশটুকুতে থাকছেন জাহ্নবী কাপুর। সম্প্রতিই শুরুহতে চলেছে এই ছবির শ্যুটিং। ছবির দৈর্ঘ্য মোট ৩০ মিনিট। ফলে বেশি দিন লাগবে না শ্যুটিংপর্ব শেষ হতে। তবে এই ছবি কবে মুক্তি পাবে তা এখনও প্রকাশ্যে কিছুই জানানো হয়নি প্রযোজক সংস্থার পক্ষ থেকে।