হিমাচল প্রদেশে দীপাবলি সেলিব্রেট করতে গিয়েছিলেন সইফ, করিনা সঙ্গে ছিল তৈমুর ও অর্জুন কাপুর, মালাইকা আরোরা খান ধর্মশালায় ঘুরতে গিয়ে বিপাকে পড়লেন বেবো সহ তাঁর বন্ধুরাও করোনা আবহে সাংঘাতিক কাজ করে বসলেন তারকারা

হিমাচল প্রদেশে দীপাবলি সেলিব্রেট করতে গিয়েছেন সইফ আলি খান, করিনা কাপুর খান, তৈমুর সহ মালাইকা আরোরা খান এবং অর্জুন কাপুর। সেলেব দম্পতি ও সেলেব কাপল। সকলে মিলে একসঙ্গে নভেম্বরের শীতের আমেজ নিতে মিহাচল ছুঁটে গিয়েছেন শর্ট ট্রিপের আশায়। আনন্দের মাঝেই নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলেন তাঁরা। করোনা আবহে সাংঘাতিক ভুল করে বসেছেন বলিউডের এই তারকারা। যার কারণে নেটিজেনদের কুমন্তব্যের শিকার হয়ে চলেছেন করিনা, সইফ, মালাইকা, অর্জুন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মাস্ক না পরেই নির্বিকার ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ে। হিমাচল প্রদেশের ধর্মশালায় গিয়েছিলেন তাঁরা। সেখানে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনই তাঁদের ভিডিও করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। ভাইরাল হওয়ার কারণ শুধু একঝাঁক তারকা নয়। ভাইরাল হয়েছেন মাস্ক না পরেই ঘুরে বেড়ানোর জন্য। এমনকি ছোট্ট তৈমুরও বিনা মাস্কে সইফের হাত ধরে হেঁটে চলেছে। এই দেখেই বেজায় চটেছে ভক্তরাও। তৈমুর এখন ছোট, করিনাও অন্তঃসত্ত্বা। এমন অবস্থায় মাস্ক ছাড়া ঘোরা বিপদ। 

আরও পড়ুনঃসন্তানকে ব্রেস্টফিড করাতে করাতে ব়্যাম্প ওয়াক, ভিডিও পোস্টে বার্তা শুভশ্রীর

View post on Instagram

পরিস্থিতির তোয়াক্কা না করেই ঘুরছেন তাঁরা। নেটিজেনরা মন্তব্য করেন, অর্জুন এবং মালাইকা মাস কয়েক আগেই কোভিডে আক্রান্ত ছিলেন। এত নিরাপত্তার মধ্যে থেকেও যদি তাঁদের করোনা হতে পারে তবে হিমাচল প্রদেশে ঘুরতে এসে যে কোনও বিপদ হবে না তা কেউ জোর বলতে পারবে না। করিনার ভক্তরাও রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের দাবি, যেখানে তারা নিত্যদিন অভিনেত্রীর শুভকামনা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠাচ্ছে এদিকে করিনা মাস্ক ছাড়াই বিপদ কাঁধে নিয়ে ঘুরছেন।