এন. চন্দ্র পরিচালিত জনপ্রিয় হিন্দি ছবি তেজাব ১৯৮৮ সালেই মুক্তি পায় এই ছবি এই ছবির গানের সঙ্গীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত ও প্যায়রেলাল এই ছবির গান থেকে মাধুরী জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন
এন. চন্দ্র পরিচালিত জনপ্রিয় হিন্দি ছবি তেজাব, ব্যাপক ব্যবসা করেছিল। ১৯৮৮ সালেই মুক্তি পায় এই ছবি। এই ছবির গানের সঙ্গীত পরিচালক ছিলেন লক্ষ্মীকান্ত ও প্যায়রেলাল। মিউজিক্যালি হিট এই ছবির গান থেকে মাধুরী জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। এই ছবির বিখ্যাত একটি গান 'সো গ্যায়া ইয়ে যাঁহা'- বর্তমানেও সমান জনপ্রিয়।
Add Asianetnews Bangla as a Preferred Source

সম্প্রতি রিমেক্স এর যুগে সেই গানে নেচে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন এই সুন্দরী। দেখে নিন বিখ্যাত সেই ছবির গানে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া নাচ।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গে ভাইরাল হয় এই যুগলের নাচ। জমা হতে থাকে একের পর একর মন্তব্য। নেটিজেনদের মন কেড়েছে এই নাচের পোজ। আধা শর্মা ও মেলভিন লুইস নামের এই যুগলের নাচে মেতেছে সোশ্যাল মিডিয়া।
