নিক জোনাস-প্রিয়ঙ্কা চোপড়া কেমিস্ট্রি মিউজিক ভিডিও মুক্তিতে রোম্যান্স  ঝড়ের বেগে ভাইরাল চুমুর দৃশ্য  দেখুন সেই ভাইরাল ভিডিও 

নিক প্রিয়ঙ্কার লাভ স্টোরি যে এতটা মধুর হবে, তা হয়তো শুরুতে অনেকেই আশা করেননি। কারণ এই সম্পর্কের পর অনেকেরই ধারনা ছিল এটা একটা ভুল সিদ্ধান্ত। এরপর একে একে ভাইরাল হয়ে ওঠে নানা খবর। কখনও সামনে আসে প্রিয়ঙ্কা তাঁর শ্বশুড়বাড়িতে মানিয়ে নিতে পারছেন না। কখনও আবার সামনে আসে, প্রিয়ঙ্কা মোটেও এই সম্পর্কে মনোযোগি নন। একসময় এই নিয়ে নিজেই মুখ খুলেছিলেন প্রিয়ঙ্কা। জানিয়েছিলেন, তিনি কেমন আছেন তা সময় বলে দেবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- তবে কি রোশনকে ঠকালেন শ্রাবন্তী, সোশ্যাল মিডিয়ায় মুখ খুলে কিসের ইঙ্গিত দিলেন রোশান

এ তো গেল প্রিয়ঙ্কার দিক, উল্টো দিকে নিকের মনের ভেতর রয়েছে কী এমন গোপন রহস্য! তা এবার খোলসা হল। সামনে এলো নিকের নতুন মিউজিক অ্যালবাম। নাম, স্পেসম্যান। এই অ্যালবামটা তিনি উৎসর্গ করেছেন তাঁর স্ত্রীকে। প্রিয়ঙ্কাকে ভালো বেসেই লেখা এই মিউজিক অ্যালবামের প্রতিটা কথা। তাঁকে মনে করেই সাজিয়ে তুলেছেন প্রিয়ঙ্কা। তা খোলসা করলেন পিগিচপস। তারই প্রমোশন লাইভে হাজির নিক। 

View post on Instagram

সেখানেই কথার মাঝে হঠাৎই প্রিয়ঙ্কার ঝটিকা সফর। ফ্রেমেরর মধ্যে ঢুকে কথা থামিয়ে ঠোঁটে বসিয়ে দিলেন চুমু। খানিক চুম থেকে নিক জানালেন, প্রিয়ঙ্কাই তাঁর এই মিউজিক ভিডিওর অনুপ্রেরণা, শুধু ভিডিও কেন, গোটা লাইফের অনুপ্রেরণাই হল প্রিয়ঙ্কা। এই ভিডিও মুহূর্তে নজর কাড়ল ভক্ত মহলের। ঝড়ের বেগে তা হয়ে উঠল ভাইরাল।