আজ রণবীর প্রতিষ্ঠিত, তবে ছোট বেলার জন্মদিন ছিল কেমন কীভাবে পরিকল্পনা করা হত রণবীরের ছোটবেলার জন্মদিনের পার্টি জন্মদিনে স্মৃতি বিজরিত পোস্ট রণবীর কাপুরের মায়ের শেয়ার করলেন সেই ছিব

শনিবার রণবীর কাপুরের জন্মদিনে স্পেশালভাবেই শুভেচ্ছা জানালেন তাঁর গার্লফ্রেন্ড আলিয়া ভাট। গত একসপ্তাহ ধরেই হাজারো পরিকল্পনা করার পর শনিবার সেজে উঠল কাপুর পরিবার। বহুদিন পর এই পরিবার দেখলে খানিক খুশির আমেজ। আর তার নেপথ্যে ছিলেন আলিয়া ভাট।

আরও পড়ুনঃ বিষ দেওয়া হয়েছিল লতা মঙ্গেশকরকে, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

জন্মদিনে বিশেষে ভাবে আয়োজিত হয়েছিল পার্টি। তবে অনুষ্ঠানের মূলে ছিল দুই কারণ। একদিকে রণবীর কাপুরের জন্মদিন, অন্যদিকে ঋষি কাপুরকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে বেজায় খুশি কাপুর পরিবার। গণেশ পুজোর ছিল আলো, ছিল না রসনাই। অনেকদিন পর আলিয়ার পরিকল্পনাতেই পার্টি আয়োজিত হয়েছিল। তবে গার্লফ্রেন্ড তো আছেই, সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিলেন আলিয়া। 

 

View post on Instagram
 

 

তবে মা নিতু কাপুরের শুভেচ্ছায় উঠে এল স্মৃতি বিজরিত মুহুর্ত। রণবীর কাপুরের ছোটবেলার একাধিক ছবি শেয়ার করে তিনি শুভেচ্ছা জানালেন ছেলেকে। সঙ্গে লিখলেন, তখন কোনও ইভেন্ট ম্যানেজার থাকত না। জন্মদিনের এক সপ্তাহ আগে কেনা কাটা করা হত, যেখানে নাচের প্রতিযোগীতা, ফানি জামা কাপর পরার প্রতিযোগীতা হত। এখন রণবীর প্রতিষ্ঠিত, সেই দিনগুলো মনে করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন নীতু কাপুর। 

 

View post on Instagram
 

বর্তমানে রণবীর কাপুর বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত। তবে আলিয়ার হাত থেকে ইনশাল্লাহ ছবির কাজ পিছিয়ে যাওয়ার পর বর্তমানে তিনি বেশ কিছুটা সময় রণবীর ও নিজের পরিবারের সঙ্গেই কাটানোর সময় পাচ্ছেন। তাই এবারের জন্মদিনে ব্যাস্ততা নয়, পরিবারের সঙ্গেই কাটালেন আলিয়া।