লকডাউনে পার্লারে নয়, বাড়িতেই সেলন এবার বরের চুল কাটলেন প্রীতি স্টানিং লুকে অবাক নেটদুনিয়া প্রশংসা করলেন হৃত্বিক রোশন 

লকডাউনে বাড়ি থেকে বেরনোর উপায় নেই। দীর্ঘ তিন মাস ব্যাপী বন্ধ রয়েছে জিম-পার্লার প্রভৃতি। লকডাউনের চতুর্থ দফায় খানিক ছাড় মিললেও খুব একটা বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া বেরতে নারাজ সকলেই। সতর্কের কথা মাথায় রেখেই পথ চলছে দেশবাসী। এমনই সময় বাড়িতেই পার্লারের কাজ করেছেন একাধিক তারকা। কেউ হেয়ারকাট দিয়েছেন প্রেমিককে, কেউ আবার বরের। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ গভীর রাতেই সিল করা হল মালাইকার আবাসন, আতঙ্কে দিন কাটছে অভিনেত্রীর

অনুষ্কা শর্মা থেকে শুরু আলিয়া ভাট, সোনাম কাপুর, হেয়ার কাটে যে কতটা সিদ্ধা হস্ত তার প্রমাণ মিলেছে এর আগেই। সেই তালিকাতে এবার নাম লেখালেন প্রীতি জিন্টা। বরের হেয়ার কাট দিয়ে সেই ছবি শেয়ার করলেন নেট দুনিয়ায়। ছবি দেখা মাত্রই অবাক সকলেই। পার্লারকেও হার মানালেন প্রীতি। এ যেন হেয়ারকাটে সিদ্ধ হস্ত তিনি। দেখে প্রশংসা করলেন খোদ হৃত্বিক রোশান। 

View post on Instagram

সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে সেই ভিডিওতে লাইক দিলেন প্রীতির কো-স্টার হৃত্বিক রোশন। এক সময় একাধিক ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই জুটি। মিশন কাশ্মীর থেকে শুরু করে কই মিল গেয়া ছবিতে দেখা দিয়েছে এই দুই তারকাকে। বর্তমানে বলিউড থেকে প্রীতি জিন্টা সরে দাঁড়ালেও হৃত্বিকের কামব্যাকে মুগ্ধ সকলেই। হাতে এখন একাধিক ছবির প্রস্তাব নিয়ে ব্যস্ত হৃত্বিক।