পাঁচ দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব। রাজুর সেক্রেটারি  গর্বিত নারাঙ্গ জানান, রাজুর শারীরিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভাল। আমরা প্রার্থনা করছি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তবে রাজুর ভাই দীপু জানিয়েছেন, এমআরআই রিপোর্টে জানা গেছে রাজুর মস্তিষ্কের কিছু নার্ভ চাপা পড়ে গেছে। এই কারণেই ঠিকমতো অক্সিজেন সরবরাহ হচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন রাজুর সুস্থ হতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে। রাজু এখনও পুরোপুরি সুস্থ নন।

পাঁচ দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব। অভিনেতার শরীর নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন ভক্তরা। জনপ্রিয় কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তবের জন্য মন খারাপ সকল ভক্তদের। এই মুহূর্তে এইমস-এর কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন অভিনেতা। অভিনেতার পরিবার থেকে নিকটাত্মীয় সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন। কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?এখনই বা কেমন আছেন? তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন সকলে। রাজুর সেক্রেটারি জানিয়েছেন, আগের তুলনায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে রাজুর। বর্তমানে লাইফ সার্পোট সিস্টেমে রয়েছেন রাজি। মাঝে শোনা গিয়েছিল রাজু আঙুলও নাড়াচাড়া করছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred


রাজুর সেক্রেটারি গর্বিত নারাঙ্গ জানান, রাজুর শারীরিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভাল। আমরা প্রার্থনা করছি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তবে রাজুর ভাই দীপু জানিয়েছেন, এমআরআই রিপোর্টে জানা গেছে রাজুর মস্তিষ্কের কিছু নার্ভ চাপা পড়ে গেছে। এই কারণেই ঠিকমতো অক্সিজেন সরবরাহ হচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন রাজুর সুস্থ হতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে। রাজু এখনও পুরোপুরি সুস্থ নন। এই মুহূর্তে দিল্লির এইমস হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেন রাজু । এখনও ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা। ইতিমধ্যেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা ভুয়ো গুজব ছড়িয়ে পড়েছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে কোনও রকম ভুয়ো গুজবে কান না দেওয়ার কথা বলা হয়েছে সকলকে। ভক্তদের মধ্যে অভিনেতাকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে।

আচমকাই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। জিমে গিয়েই ঘটে গেছে ভয়ঙ্কর দুর্ঘটনা । শরীরচর্চা করতে করতেই নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। তারপর তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। আরও জানা গেছে পড়ে গিয়েই কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেতার। এই খবর জানাজানি হতেই ভক্তদের মধ্য উদ্বেগ বাড়ছে।অভিনেতার পিআর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয় পাওয়ার আর কিছু নেই । ইতিমধ্যেই তাকে দুবার সিপিআর দেওয়া হয়েছে। আগের তুলনায় অনেকটাই ভাল আছেন অভিনেতা। কার্ডিয়াক অ্যারেস্ট হলেও ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রাজু। এবং সকলকেই অভিনেতার দ্রুত আরোগ্য প্রার্থনা করতে বলা হয়েছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রাজু। এইমস-এর চিকিৎসকরা তার ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। অন্যদিকে অভিনেতার সুস্থতায় কোটি কোটি ভক্ত প্রার্থনা করছে। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা এই রাজুর অসুস্থতার খবরে সকলেই যেন ভেঙে পড়েছেন। তিনি যেন খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেটাই কামনা করছেন অনুরাগীরা তথা টেলিভিশন তারকারা। তিনি এমন একজন মানুষ যেটা কষ্ট পেলে হাঁসাতে পারেন তেমনই আবার অনায়াসেই চোখের জল বার করে দিতে পারেন। কমেডি শো-তে তার কমেডি দেখলে মন ভাল হয়ে যায় নিমেষে। এছাড়া স্টেজ শো-তেও দারুণ কমেডি করেন রাজু। বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছন রাজু। ৫৮ বছর বয়সী অভিনেতা শুধু কমেডিয়ান বা কৌতুক অভিনেতা নন তিনি ভারতীয় জনতা পার্টির একজন নেতাও। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন। অভিনেতার অসুস্থতার খবর শুনে সকলেই তার সুস্থতার কামনা করছেন।