শুরু হতে চলেছে কৌন বনেগা ক্রোড়পতিচলছে জোর কদমে প্রস্তুতিএবার গানের পরিচালনায় থাকছেন দুই পরিচালকএগারোতম সিজন-কে ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে

আবার শুরু হতে চলেছে কৌন বনেগা ক্রোড়পতি, এক সময় এই অনুষ্ঠানের জনপ্রিয়তা পৌঁচ্ছে গিয়েছিল তুঙ্গে। সঞ্চালকের চেয়ারে এসে যখন বসেন বিগ বি, তখনই অনুষ্ঠানের টিআরপি হিট। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের দশটা সিজন হয়েগিয়েছে। এবার প্রস্তুতি শুরু হল এগারোতম সিজিনকে ঘিরে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ অবলা জীবদের উপর আর হিংসা নয়! কড়া আইনের দাবি অনুষ্কার

এবার এই অনুষ্ঠানের থিম সিং তৈরি করার ভার গ্রহণ করেছেন সঙ্গীত পরিচালক অজয়-অতুল। ফলে আশা করা যায় যে তা আগের থেকে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবে। টেলিভিশনের এই জনপ্রিয় অনুষ্ঠানের গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। হাতের মুঠোয় কোটি টাকা। কয়েকটি প্রশ্নের ধাপ পেরতে পারলেই বাজিমাত। ফলে সহজেই ড্রইং রুমে এই অনুষ্ঠানটি জায়গা করে নেয়। 

আরও পড়ুনঃ দিশার সঙ্গে প্রেম করার ক্ষমতা নেই! হঠাৎ এই মন্তব্য কেন করলেন টাইগার

শীঘ্রই শুরু হতে চলেছে এই অনুষ্ঠান। যার ফলে প্রস্তুতি চলছে তড়িঘড়ি। সেই দিকে নজর দিয়েই এবার গানের পরিচালনার কাজেও হাত দিতে চলেছে এই পরিচালক জুটি। ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে তাঁরা কাজ করে নজর কেড়েছেন। ফলে এই সিজনেও ঢেলে সাজানো হচ্ছে অনুষ্ঠান তা বলাই বাহুল্য।