পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন সোনু সুদ একের পর এক দুর্ঘটনার শিকার শ্রমিকেরা খিদে পেটে নিয়ে এই কষ্ট আর নয় দশ বাসের ব্যবস্থা করলেন অভিনেতা 

করোনা প্রতিরোধে সাধ্য মত এগিয়ে এসেছে গোটা দেশ। পাশে দাঁড়িয়েছে বলিউড। একের পর এক তারকারা পুলিশ, স্বাস্থ্যকর্মীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দুস্থ মানুষদের জন্য ব্যবস্থা করেছেন খাবারের। নেট-দুনিয়া প্রথম থেকেই বলিউডের পদক্ষেপে প্রশংসায় পঞ্চমুখ। এবার সেই তালিকাতে নাম লেখালেন অভিনেতা সোনু সুদ। তিনি এবার পরিযায়ী শ্রমিকদের ব্যবস্থা করলেন ঘরে ফেরার। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ সপ্তাহ তিনেক আগেই ফাঁস হয়েছিল শুভেশ্রীর প্রেগনেন্সির খবর, দেখুন ছবি

করোনার জেরে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা আটকে রয়েছে ভিনরাজ্যে। প্রথম দফার লকডাউন ওঠার অপেক্ষাতে ছিলেন অনেকেই। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার ফলে কেউ পায়ে হেঁটে, কেউ ট্রাকের পেছনে লুকিয়ে পরিবারের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন। খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে একের পর এক দুর্ঘটনার খবর, রেল লাইনে মৃত্যু, কখনও আবার পায়ে হেঁটে দীর্ঘ পথ চলার পর অসুস্থ হয়ে মৃত্যু। 

View post on Instagram

দেশের এই কঠিন সময় সকলেই রয়েছেন তাঁদের পরিবারের সঙ্গে। তাই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর কাজে এবার উদ্যোগ নিলেন অভিনেতা। আয়োজন করেছিলেন মোট দশটি বাসের। সোমবার দিনই এই বাস ছাড়ল মুম্বই থেকে কর্ণাটকের উদ্দেশ্যে। অভিনেতার এই প্রচেষ্টাকে অনুমতি দেওয়ার জন্য তিনি কর্ণাটক সরকারকে ধন্যবাদও জানান, পাশাপাশি তিনি এও বলেন, মানুষ আধ পেটা খেয়ে ঘুমোবেন, এটা ভেবেই তাঁর অস্বস্তি হচ্ছিল, পরবর্তীতেও তিনি অন্যান্য রাজ্যের উদ্দেশ্যে বাস ছাড়বেন বলে জানান সোনু সুদ। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা