কেটে গিয়েছে ঠিক এক সপ্তাহ এখনও নেট দুনিয়া মানতে নারাজ সুশান্তের মৃত্যু  এমনই সময় একের পর এক ভাইরাল তাঁর পুরোনো ছবি এবার পালা সুশান্তের টি-শার্টের 

সুশান্তের সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে এক সপ্তাহ। গত রবিবার এখনও পর্যন্ত মানুষের কোনও ধারনাই ছিলা যে আর কয়েকমুহূর্তে পরই পাল্টে যেতে বসেছে পরিস্থিতি। নিভৃতে এক বড় মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সুশান্ত সিং রাজপুত। মুহূর্তে চোখের জলে ভেসেছিল গোটা দেশ। এখনও পর্যন্ত সেই শোক কাটিয়ে উঠতে পারেনি কেউ, এই শোক কাটিয়ে ওঠার নয়। সুশান্তের মৃত্যুতে মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে একাধিক তথ্য। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ 'সুশান্তের সঙ্গে ডেটিং নয়', সারাকে উপদেশ দিয়ে নেটিজেনদের নিশানায় করিনা

Scroll to load tweet…

সুশান্তের ছিলেন না বলিউডে কোনও গডফাদার, নিজেই সোশ্যাল মিডিয়ার পাতা তা জানিয়েছিলেন অভিনেতা। তাই হয়তো বলিউড তাঁকে নিজের করে নেয়নি, এমনটাই মনে করতেন তিনি। তবে সুশান্তের কোনও স্টার যোগসূত্র না থাকলেও তাঁর যা ছিল তা হল দক্ষতা ও উন্নত মস্তিষ্ক। পদার্থ বিদ্যাতে তিনি খুব পারদর্শী ছিলেন, তার প্রমাণ মিলেছে একাধিকবার। আকারে ইঙ্গিতেই অনেক কিছু বোঝানোর ক্ষমতা রাখতেন তিনি। 

Scroll to load tweet…

নিজের টি-শার্টে একবার পদার্থবিদ্যার একটি সংকেত তুলে বুঝিয়ে ছিলেন, ডোন্ট বি জার্ক। যার অর্থ ঝাঁকুনি, সুশান্তের এই টি-এর ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া এই টি নিয়ে নানা জনের নানা মত। কেউ লেখেন সুশান্ত ছিলেন সুশান্তের একজন স্টারকিডের পরিচয়ের থেকেও বেশি যা ছিল তা হল তাঁর বুদ্ধি। সুশান্তের স্মৃতিতে এখন বুদ নেটদুনিয়া। অভিনেতার প্রয়াণ নিয়ে তদন্তে নেমেছেন পুলিশ। কেন েই ধরনের পদক্ষেপ! ক্ষতিয়ে দেখা হচ্ছে বর্তমানে।