নাসিরুদ্দিন শাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই খবরে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া অভিনেতার হাসপাতালে ভর্তি হবার খবর গুজব বলে দাবি করেছেন নাসিরুদ্দিনের ছেলে বিভান শাহ নাসিরুদ্দিন শাহ পুরোপুরি সুস্থ এবং পরিবারের সঙ্গে বাড়িতেই রয়েছেন দয়া করে কোনও গুজব ছড়াবেন না বলে ভক্তদের জানিয়েছেন নাসিরুদ্দিন

টিনসেল টাউনে যেন মরক লেগেছে। একের পর এক লেজেন্ডের মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছে ভারতীয় চলচ্চিত্র জগৎ। বলি অভিনেতা ইরফান খানের মৃত্যুর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড। আর তার মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে আবারও মৃত্যসংবাদ বলিউডে। বলিউড থেকে টলিউড, রাজনীতি থেকে খেলাধূলা সমস্ত মহলেই শোকের ছায়া নেমে এসেছে কিংবদন্তী অভিনেতা ঋষির মৃত্যুতে। ঋষির মৃত্যুর খবরের মধ্যে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই খবরে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সমস্ত ভক্তেরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-শেষমুহূর্তে ঋষিকে কীভাবে বিদায় জানালেন প্রিয়জনেরা, দেখে নিন ছবিতে...

আরও পড়ুন-শেষ বিদায়ে থাকতে পারলেন না, সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন আমির, সলমন অক্ষয়ের...

অভিনেতার হাসপাতালে ভর্তি হবার খবর গুজব বলে দাবি করেছেন নাসিরুদ্দিনের ছেলে বিভান শাহ। বিভান জানিয়েছেন, নাসিরুদ্দিন শাহ পুরোপুরি সুস্থ রয়েছেন। এবং তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পুরোটাই ভুয়ো। এবং লকডাউনের মধ্যে তিনি পরিবারের সঙ্গে বাড়িতেই রয়েছেন। দেখে নিন বিভানের করা পোস্টটি।

Scroll to load tweet…

ছেলে বিভানই শুধু নয়,অভিনেতা নাসিরুদ্দিন শাহ নিজেও তার ফেসবুক অ্যাকাউন্টে সমস্ত অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমার স্বাস্থ্যের জন্য যাদের এত চিন্তা তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি একদম ভাল আছি। এবং লকডাউনের নিয়ম মেনে বাড়িতেই রয়েছি। দয়া করে কোনও গুজব ছড়াবেন না।

এছাড়াও তার পরিবারের পক্ষ থেকেও নাসিরুদ্দিনের সুস্থ থাকার খবর নিশ্চিত করা হয়েছে।