গ্ল্যামার দুনিয়ায়ও বাজিমাত আলিয়ারএকই পথে হাঁটলেন সারা আলি খানঠাকুমার সঙ্গেই নিলেন পুরষ্কারপাতৌদি পরিবারে দুই পুরষ্কার, অভিজ্ঞতা শেয়ার করলেন সারা 

একদিকে সারা আলি খান তো অন্য দিকে আলিয়া ভাট। দুই অভিনেত্রীর দাপটেই এবার কুপোকাত বিটাউন। একের পর এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ছাপ ফেলে চলেছেন এই দুই তারকা। বুধবারই মহা সমারহে মুম্বইতে অনুষ্ঠিত হয়ে গেল ভোগ-এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুনঃ প্রথম লুকেই হাউসফুল, ছবির পোস্টার মুক্তিতেই হিট অক্ষয় কুমার

ভোগ-এর রেড কার্পেট এদিন ভরে উঠেছিল তারায় তারায়। উপস্থিত হয়েছিলেন, শাহিদ কাপুর, সারা আলি খান, সানি লিওন, মালাইকা আরোরা, রাধিকা আপ্তে, শিল্পা শেঠি, আলিয়া ভাট, কৃতি শ্যানন, কালকি কোচলিন, ভূমি পেডনেকর প্রমুখেরা। এদেরই মধ্যে বিউটি আইকুন পুরষ্কারটি হাতে তুলেনেন আলিয়া ভাট।

View post on Instagram

সম্প্রতিই রাজি ছবিতে অভিনয় করার জন্য আইফার মঞ্চে সেরা অভিনেত্রীর পুরষ্কার জিতে ছিলেন আলিয়া। তারই কয়েকদিন কাটতে না কাটতেই আলিয়া অভিনীত ছবি গলি বয় নির্বাচিত হল অস্কার সফরের জন্য। এবার বিউটি আইকনের পুরষ্কারও ভোগ তুলে দিল আলিয়ার হাতে।

আরও পড়ুনঃ 'কামসূত্র'-তে সানি লিওন, একতা কাপুরের নতুন ছবি নিয়ে জল্পনা তুঙ্গে

View post on Instagram

ঠিক একইভাবে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন সারা আলি খান। তিনিই কেদারনাথ ছবিতে ডেবিউ করার জন্য সেরার পুরষ্কার পেয়েছিলেন আইফা মঞ্চে। এবার ফ্রেশ ফেস-এর পুরষ্কার পান সারা, একই সঙ্গে তাঁর ঠাকুমার হাতেও উঠে আসে পুরষ্কার। বিউটি লিজেন্ডের পুরষ্কার পান তিনি।