দামোদরের চরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার সকালে মহিলার দেহ দেখতে পান স্থানীয়রা অজ্ঞাত পরিচয় মহিলার দেহ ঘিরে ঘণীভূত রহস্য বাইরে খুন করে দামোদরে ফেলা হয়েছে বলে অনুমান  

পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান: এক মহিলার অজ্ঞাত পরিচয় দেহ দেখে চাঞ্চল্য ছড়াল বর্ধমানের জামনা। এদিন সকালে দামোদর নদের চরে গলাকাটা অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বর্ধমান থানার পুলিশ বাঁশতলা এলাকা থেকে দেহ উদ্ধার করে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গ্রামবাসীদের দাবি, দামোদর চরে গলাকাটা অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা জড়ো হন। খবর দেওয়া হয় পুলিশে। ওই মহিলা এলাকার বাসিন্দা নন। বাইরে খুন করে বাঁশতলা এলাকায় নদীর চরে ফেলে রেখে গিয়েছে বলে দাবি তাঁদের। মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। গলার নলি কাটা অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা 

খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠানো হয়েছে। দেহ উদ্ধার হওয়া মহিলার আনুমানিক বয়স ২৮-৩০এর মধ্য়ে হবে বলে জানিয়েছে পুলিশ।