MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • 8th Pay Commission: অষ্টম পে কমিশনে বেসিক পে হতে পারে ১ লক্ষ টাকা! এই ফিটমেন্ট ফ্যাক্টর হলেই বিরাট বৃদ্ধি

8th Pay Commission: অষ্টম পে কমিশনে বেসিক পে হতে পারে ১ লক্ষ টাকা! এই ফিটমেন্ট ফ্যাক্টর হলেই বিরাট বৃদ্ধি

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। নতুন বেতন কাঠামোয় কতটা বাড়বে বেতন? ন্যূনতম বেসিক পে কত হতে পারে? কর্মীদের হাতে আসবে কত টাকা?

3 Min read
Author : Sanjoy Patra
Published : Nov 29 2026, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। নতুন বেতন কাঠামোয় কতটা বাড়বে বেতন? ন্যূনতম বেসিক পে কত হতে পারে? কর্মীদের হাতে আসবে কত টাকা? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী। এরই মধ্যে বেতন বৃদ্ধির অঙ্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কর্মী সংগঠনগুলির একাংশ অষ্টম বেতন কমিশনের কাছে ৩.৬১, ৩.৮৩৩ এমনকী ৪ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে। এই দাবিগুলির মধ্যে ৪ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে ২৫ হাজার টাকার বেসিক বেতন বেড়ে ১ লক্ষ টাকা হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : chatgpt

৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলেই বেসিক বেতন ১ লক্ষ!

অষ্টম বেতন কমিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে ফিটমেন্ট ফ্যাক্টর। এই ফ্যাক্টরের উপরেই নির্ভর করবে নতুন বেতন কাঠামোয় কর্মীদের বেসিক পে কতটা বাড়বে। ধরা যাক, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর বর্তমান বেসিক বেতন ২৫,০০০ টাকা। সেখানে ৪ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে হিসাব হবে ২৫,০০০ × ৪। অর্থাৎ নতুন বেসিক বেতন দাঁড়াতে পারে ১ লক্ষ টাকা। একইভাবে ৩৫ হাজার টাকা বেসিক পে হলে তা বেড়ে হতে পারে ১ লক্ষ ৪০ হাজার টাকা। আবার ৫০ হাজার টাকা বেসিক পে হলে নতুন অঙ্ক দাঁড়াতে পারে ২ লক্ষ টাকা। তবে এই হিসাব সম্পূর্ণভাবে ৪ ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদনের উপর নির্ভরশীল।

36
Image Credit : Asianet News

কোন ফিটমেন্ট ফ্যাক্টরে কত হতে পারে বেসিক বেতন?

কর্মী সংগঠনগুলির প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী যে হিসাব দেওয়া হয়েছে, তা একনজরে দেখে নিন।

৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টর হলে

বর্তমান বেসিক সম্ভাব্য নতুন বেসিক

২৫,০০০ টাকা ৯০,২৫০ টাকা

৩৫,০০০ টাকা ১,২৬,৩৫০ টাকা

৫০,০০০ টাকা ১,৮০,৫০০ টাকা

৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর হলে

বর্তমান বেসিক সম্ভাব্য নতুন বেসিক

২৫,০০০ টাকা ৯৫,৮২৫ টাকা

৩৫,০০০ টাকা ১,৩৪,১৫৫ টাকা

৫০,০০০ টাকা ১,৯১,৬৫০ টাকা

৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলে

বর্তমান বেসিক সম্ভাব্য নতুন বেসিক

২৫,০০০ টাকা ১,০০,০০০ টাকা

৩৫,০০০ টাকা ১,৪০,০০০ টাকা

৫০,০০০ টাকা ২,০০,০০০ টাকা

46
Image Credit : Asianet News

কোন কর্মী সংগঠন কত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছে?

  • মিনিস্টিরিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন: ৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি।
  • ন্যাশনাল কাউন্সিল-JCM: ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি।
  • ভারতীয় মজদুর সংঘ (BMS): ৪ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব।

এই দাবিগুলি কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। তবে শেষ পর্যন্ত কোন প্রস্তাব গ্রহণ করা হবে, তা কমিশনের সুপারিশ এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

56
Image Credit : Asianet News

সপ্তম পে কমিশনে কত ছিল ফিটমেন্ট ফ্যাক্টর?

সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়েছিল। এর ফলে ন্যূনতম বেসিক বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল। এবার অষ্টম বেতন কমিশনেও ফিটমেন্ট ফ্যাক্টরই বেতন বৃদ্ধির অন্যতম প্রধান নির্ধারক হতে চলেছে। তবে সপ্তম কমিশনের ২.৫৭ ফ্যাক্টর এবারও কার্যকর হবে, এমন কোনও নিশ্চয়তা নেই।

কবে থেকে কার্যকর হবে অষ্টম পে কমিশন?

কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠন করেছে। কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। অর্থাৎ কমিশনের রিপোর্ট জমা পড়ার সম্ভাব্য সময় ২০২৭ সালের মে মাসের আশপাশে। এরপর কেন্দ্রীয় সরকার সুপারিশগুলি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে আলোচনা হচ্ছে। কিন্তু বাস্তবে কবে থেকে নতুন বেতন দেওয়া হবে এবং বকেয়া পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

66
Image Credit : Asianet News

কর্মীদের হাতে কি সত্যিই ১ লক্ষ টাকা আসবে?

এখানে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া জরুরি। বেসিক বেতন ১ লক্ষ টাকা হওয়া মানেই হাতে ১ লক্ষ টাকা পাওয়া নয়। কারণ কর্মীদের মোট বেতনের সঙ্গে বাড়িভাড়া ভাতা (HRA), মহার্ঘ ভাতা (DA) এবং অন্যান্য ভাতা যুক্ত হয়। আবার প্রভিডেন্ট ফান্ড, কর ও অন্যান্য কর্তনও থাকে। ফিটমেন্ট ফ্যাক্টর মূলত নতুন বেসিক পে নির্ধারণের হিসাব। তাই নতুন বেসিক বেতন যতটা বাড়বে, হাতে পাওয়া বেতনও ঠিক একই অনুপাতে বাড়বে, এমন নয়। সব মিলিয়ে অষ্টম পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। ৩.৬১, ৩.৮৩৩ না কি ৪—শেষ পর্যন্ত কোন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
ব্যবসার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bank Holiday: ডিসেম্বরে একটানা সাতদিন বন্ধ ব্যাঙ্ক! ব্রাঞ্চে যাওয়ার আগে দেখে নিন ছুটির তালিকা
Recommended image2
Real Gold Test: আপনার সোনা কি আসল? হলমার্কটাও নকল নয়তো! খাঁটি সোনা চেনার সহজ উপায়
Recommended image3
Post Office MIS: পোস্ট অফিস এমআইএস: সেভিংস থেকে প্রতি মাসে ফিক্সড ইনকাম চান? জানুন এই স্কিমের খুঁটিনাটি
Recommended image4
Gold vs Silver: সোনা না রুপো, ২০২৭ সালে কোনটিতে বিনিয়োগ করলে বেশি লাভ? বড় পূর্বাভাস
Recommended image5
HDFC UPI Rules: চা খেয়ে QR স্ক্যান করলেও আসবে না SMS! গ্রাহকদের জন্য ব্যাঙ্কের বড় অ্যালার্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved