MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • ১৭ শতাংশ বাড়বে মাইনে! উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মচারী, হু হু করে বাড়তে চলেছে এই সেক্টরের কর্মীদের বেতন

১৭ শতাংশ বাড়বে মাইনে! উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মচারী, হু হু করে বাড়তে চলেছে এই সেক্টরের কর্মীদের বেতন

লোকসভা ভোটের আগে সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের কর্মীদের বেতন বাড়তে চলেছে। এবার সেই সুখবর পাওয়ার তালিকায় নাম উঠল ব্যাঙ্ক কর্মীদের। ব্যাঙ্ক কর্মীদেরও বেতন বাড়ানোর বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Mar 11 2024, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Business Today

ব্যাংক কর্মীদের বেতন বৃদ্ধি অথবা সংশোধন করে থাকে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন বা IBA। তারা মূলত ব্যাংক কর্মীদের সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে বেতন বৃদ্ধি অথবা সংশোধন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : social media

এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার এই বিষয়ে ব্যাংক কর্মীদের দোলের আগে সুখবর দেওয়া হয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে।

38
Image Credit : Getty

নতুন চুক্তি অনুসারে ব্যাংক কর্মীদের ১৭ শতাংশ বেতন বৃদ্ধি পাবে। এই ঘোষণার ফলে দেশের প্রায় চার লক্ষ ব্যাঙ্ক কর্মী উপকৃত হবেন। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত খরচ হবে ৮২৮৪ কোটি টাকা।

48
Image Credit : social media

নতুন এই চুক্তির ফলে কেবলমাত্র ব্যাংক কর্মীদের বেতন বৃদ্ধি পাচ্ছে তা নয়, এর পাশাপাশি তারা বিপুল পরিমাণে এরিয়ার পাবেন। এর পিছনে বেতন বৃদ্ধি লাগু হওয়ার সময় যুক্ত রয়েছে।

58
Image Credit : our own

চুক্তির পর শুক্রবার ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, ১৭ শতাংশ বেতন বৃদ্ধির নিয়ম কার্যকর হবে ২০২২ সালের নভেম্বর মাস থেকে।

68
Image Credit : our own

ফলে বর্ধিত বেতনের বাড়তি অংশ ২০২২ সালের নভেম্বর মাস থেকে হিসেব কষে সরকারকে মিটিয়ে দিতে হবে দেশের ব্যাংক কর্মীদের। এরই পরিপ্রেক্ষিতে বিপুল পরিমাণ এরিয়ার হাতে পাবেন ব্যাংক কর্মীরা।

78
Image Credit : our own

এছাড়াও নতুন চুক্তি অনুযায়ী দেশের মহিলা ব্যাংক কর্মীরা আরও বাড়তি সুবিধা পাবেন। তারা এবার থেকে কোনরকম মেডিকেল সার্টিফিকেট ছাড়াই মাসে একদিন করে অসুস্থতাজনিত কারণে ছুটি পাবেন।

88
Image Credit : our own

এছাড়াও চাকরিরত অবস্থাতেই ব্যাংক কর্মীরা তাদের পিএল অর্থাত্‍ প্রিভিলেজ লিভ ক্যাশ করাতে পারবেন। হোলি বা দোলের আগে ব্যাংক কর্মীদের এই বিপুল পরিমাণ সুবিধা তুলে দেওয়া লক্ষ লক্ষ ব্যাঙ্ক কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Rate: পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Recommended image2
Stock Market Update: রেপো রেট নিয়ে বড় আপডেট, সেনসেক্স এবং নিফটি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে?
Recommended image3
Adani Power Deal: ভুটানে ৭৭০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প, বিরাট চুক্তি সই করল আদানি পাওয়ার
Recommended image4
PAN Card Photo Change: প্যান কার্ডে পুরনো ছবি? ঘরে বসেই বদলে ফেলুন, জানুন আবেদনের সহজ উপায়
Recommended image5
8th Pay Commission: এক ধাক্কায় ৪৪,৯০০ থেকে বেসিক স্যালারি ৯৪,২৯০ টাকা? রইল ডিএ-এরিয়ার্সের সব হিসেব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved