MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • প্রতি মাসের শেষে হাতে টান পড়ছে? এই পদ্ধতিতে সহজেই করুন সেভিংস প্ল্যান, রইল টিপস

প্রতি মাসের শেষে হাতে টান পড়ছে? এই পদ্ধতিতে সহজেই করুন সেভিংস প্ল্যান, রইল টিপস

Money Savings Plan: যা  আয় করছেন দু-হাত ভরেই তা খরচ করে ফেলছেন! মাসের শেষে পকেটে থাকছে না কিছুই। কীভাবে টাকা জমাবেন বুঝতে পারছেন না? তাহলে আজ থেকেই শুরু করুন এই নিয়ম। দেখবেন বছরভর টাকা থাকবে আপনার পকেটে। দেখুন ফটো গ্যালারিতে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 11 2025, 04:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
স্বল্প উপার্জন সঞ্চয়ের পরিকল্পনা
Image Credit : our own

স্বল্প উপার্জন সঞ্চয়ের পরিকল্পনা

সংসারে স্বামী-স্ত্রী দুজনেই রোজগেরে। কিন্তু কিছুতেই টাকা জমাতে পারছেন না? মাস শেষ হওয়ার আগেই হাতটান পড়ে যাচ্ছে! কী করবেন বুঝতে পারছেন না! তাহলে আজ থেকেই শুরু করুন সবার আগে টাকা জমানোর পরিকল্পনা। আপনার সঞ্চয় পরিকল্পনা যদি ঠিক না থাকে তাহলে আপনি যতই উপার্জন করুন না কেন কিছুতেই টাকা ধরে রাখতে পারবেন না। কীভাবে টাকা জমাবেন রইল তার বিশেষ কিছু টিপস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
আগে থেকে করে রাখুন সারামাসের পরিকল্পনা
Image Credit : Gemini

আগে থেকে করে রাখুন সারামাসের পরিকল্পনা

আপনার মাসিক ইনকাম যদি ২০ হাজার টাকার মধ্যে হয় তাহলেও ভালোমতো সেভিংস করা সম্ভব। যা আপনাকে বছর শেষে বা ৫-১০ বছর পর ভালো রিটার্ন ফেরত দেবে। এরজন্য আপনাকে সবার আগে যেটা করতে হবে তা হল সারা মাসের সংসারের খরচের পরিকল্পনা। মাসের শুরুতেই করুন সংসারের খরচের হিসেব। এরপর বেতন থেকে কিছুটা টাকা আলাদা করে রাখুন সবার আগে। যা আপনাকে অসময়ে সাথ দেবে। এছাড়াও বাড়তি খরচ এড়িয়ে চলুন। সব সময় চেষ্টা করবেন যতটুকু প্রয়োজন ততটুকুই জিনিসপত্র কেনার। এতে বাড়তি খরচ বাঁচবে। তেমনই টাকাও হাতে রাখতে পারবেন। 

Related Articles

Related image1
শরীরে এই উপসর্গ থাকলেই আগে থেকে সতর্ক হোন, হতে পারে স্ট্রোকের পূর্ব লক্ষণ
Related image2
প্রকৃতির কোলে উপভোগ করুন স্বাধীনতা দিবসের ছুটি, পকেট ফ্রেন্ডলি বাজেটে সপ্তাহান্তে ঘুরে আসুন এই জায়গাগুলো থেকে
35
এসআইপি করতে পারেন
Image Credit : Gemini

এসআইপি করতে পারেন

স্বল্প সঞ্চয়য়ে আপনি যদি ভালো রিটার্ন আশা করেন তাহলে আপনার জন্য সেরা সেভিংস প্ল্যান হতে পারে SIP। মিউচুয়াল ফান্ডের যুগে এসআইপি এখন দারুন জনপ্রিয়তা লাভ করেছে। আপনি মাত্র একহাজার টাকা থেকে শুরু করতে পারেন এসআইপি। এটি পাঁচ-দশ এবং ত্রিশ বছরের মেয়াদেও করা যায়। চাইলে আপনি প্রয়োজনে টাকাও তুলতে পারবেন। ফলে মাসের খরচ হিসেব করে রেখে বাকি টাকা এসআইপি-তে রাখতে পারেন। এতে লাভবান হবেন আপনি। তবে অবশ্যই ব্যাঙ্কের পরামর্শ মেনে খুলুন এসআইপি। 

45
রেকারিং অ্যাকাউন্টে বিনিয়োগ
Image Credit : Gemini

রেকারিং অ্যাকাউন্টে বিনিয়োগ

আপনার উপার্জন যদি সীমিত হয় তাহলে পোস্ট অফিস কিংবা ব্যাঙ্কে রেকারিং অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০০০ টাকা শুরু এই রেকারিং অ্যাকাউন্ট আপনি পাঁচ বছর পর্যন্ত চালাতে পারবেন। আবার টাকার  প্রয়োজন হলে বা কোনওরকম অসুবিধায় পড়লে তিনবছর পর টাকাও তুলে নিতে পারবেন। স্বল্প টাকায় ভালো রিটার্ন পাওয়ার জন্য রেকারিং আপনার জন্য সবথেকে ভালো  মাসিক প্ল্যান হতে পারে। এই বিষয়ে অ্যাকাউন্ট খোলার জন্য বিশদে  জানতে যোগাযোগ করুন আপনার এলাকার কাছাকাছি পোস্ট অফিস বা ব্যাঙ্কে। 

55
সোনায় বিনিয়োগ করতে পারেন
Image Credit : Gemini

সোনায় বিনিয়োগ করতে পারেন

যা দিনকাল পড়েছে তাতে সোনার দাম লাখের ঘর ছুঁই ছুঁই। এই অবস্থায় অনেকেই সোনা কিনে রাখছেন। সোনা এমনই একটি জিনিস যা আমাদের ভারতীয় সংস্কৃতিতে যে কোনও শুভ কাজে লাগে। কিন্তু স্বল্প উপার্জনে যদি আপনার সাধ্যের মধ্যে না থাকে সোনা কেনা। তাহলে সোনার দোকানে টাকা বিনিয়োগ করতে পারেন। কার্ড সিস্টেমের এই বিনিয়োগ পদ্ধতিতে আপনি ১০০০ টাকা বা ২০০০ টাকা করে প্রতিমাসে জমাতে পারেন। ১১ টাকা জমা করার পর বাকি ১ মাসের টাকা স্বর্ণের ওই সংস্থা থেকে দেবে। ফলে বছর শেষে আপনার অ্যাকাউন্টে জমবে ভালো অঙ্কের টাকা। যা দিয়ে চাইলে আপনি মনপসন্দ গহনা বানিয়ে নিতে পারেন। কারণ, জিনিসপত্রের যা দাম বাড়ছে তাতে এখন সোনায় টাকা বিনিয়োগ করা হল  সবথেকে বুদ্ধিমানের কাজ।   

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
ব্যবসার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Post Office Scheme: মাত্র ১০০০ টাকায় বিনিয়োগ, ব্যাঙ্কের থেকেও বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম?
Recommended image2
Cheque Bounce New Rules: চেক বাউন্স হলে এবার বড় বিপদ! জেনে নিন নতুন নিয়মকানুন
Recommended image3
ITR Filing: ৩১ জুলাইয়ের আগে রিটার্ন ফাইল করলে কী কী সুবিধা? জেনে নিন এই ৩টি জরুরি বিষয়
Recommended image4
Stock Market Closing: নিফটি শেষ করল ২৩,৪০০-এর নিচে, টানা দ্বিতীয় সপ্তাহেও বাজার নিম্নমুখী
Recommended image5
Flight Ticket Price: জ্বালানির দামে বড়সড় বদল আনল কেন্দ্র, কমবে বিমান ভাড়া?
Related Stories
Recommended image1
শরীরে এই উপসর্গ থাকলেই আগে থেকে সতর্ক হোন, হতে পারে স্ট্রোকের পূর্ব লক্ষণ
Recommended image2
প্রকৃতির কোলে উপভোগ করুন স্বাধীনতা দিবসের ছুটি, পকেট ফ্রেন্ডলি বাজেটে সপ্তাহান্তে ঘুরে আসুন এই জায়গাগুলো থেকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved