MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • লকারে না রেখে ভাড়া দিন সোনার গয়না! মোটা টাকা আয়ের পথ দেখাচ্ছে এই স্কিম

লকারে না রেখে ভাড়া দিন সোনার গয়না! মোটা টাকা আয়ের পথ দেখাচ্ছে এই স্কিম

সোনা দিয়ে টাকা আয়। বিক্রিও হবে না সেই সোনা। দারুণ উপায়, তাই না! সোনার গয়না আমরা সাধারণত লকারে রাখি। উল্টে তার ভাড়াও দিতে হয়। এবার সেই সোনার গয়না ভাড়ায় খাটিয়ে তুলে নিন মোটা টাকা। সেই গয়নাও আপনার থাকল, আবার হাতে এল টাকা! জেনে নিন এই স্কিম সম্পর্কে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 25 2025, 05:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Pixabay

সোনা শুধুমাত্র অলংকার নয়, বরং নিরাপত্তাও বটে। অনেকেই ভেবে থাকেন ব্যাঙ্ক বা লকারে সোনা রেখে দিলে নিরাপদ। তবে বর্তমানে যে হারে সোনার দাম বাড়ছে, সেখানে সোনা লকারে রেখেই বা লাভ কী? এই প্রশ্নের মাঝেই এখন বিনিয়োগকারীরা গোল্ড লিজিংকে (Gold Leasing) বেছে নিচ্ছে।

28
Image Credit : Asianet News

এই স্কিমে সোনা ভাড়া দিয়ে এই বছরে ১% থেকে ৭% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। এবার নিশ্চয়ই ভাবছেন যে গোল্ড লিজিং কী এবং কীভাবেই বা এখানে সোনা রাখবেন? বিস্তারিত জানতে হলে চোখ রাখুন

Related Articles

Related image1
Gold Price Today: মঙ্গলময় সোনার বাজার! এক নাগারে কমছে সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে জেনে নিন?
Related image2
Gold Price Today: সপ্তাহ শেষে এক লাফে বাড়ল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে জেনে নিন?
38
Image Credit : SOCIAL MEDIA

কী এই গোল্ড লিজিং?

ধরুন, আপনার কাছে কিছু পরিমাণ সোনা রয়েছে। এবার আপনি তা এখন বিক্রি করতে চান না, আবার লকারে ফেলে রাখলে আয় হচ্ছে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি সেই সোনা জুয়েলার, রিফাইনারি কিংবা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানকে ভাড়া দিতে পারবেন।

48
Image Credit : Asianet News

মূলত সেই সমস্ত ব্যক্তিরা এই সোনা ব্যবহার করবে, যাদের গয়না বানানোর প্রয়োজন, রিফাইনারিতে প্রসেসিংয়ের জন্য প্রয়োজন। এছাড়া আন্তর্জাতিক ইনভেন্টরি ম্যানেজমেন্টেরও এই সোনা কাজে লাগে। এক্ষেত্রে আপনি বিনিময়ে নগদ টাকা বা সোনার আকারে সুদ পাবেন। এটাকেই বলছে গোল্ড লিজিং।

58
Image Credit : Asianet News

কীভাবে আয় হবে?

সোনা লিজিংয়ে বছরে ১% থেকে ২% রিটার্ন পাওয়া যায়। তবে বেশি চাহিদার সময় ৫ থেকে ৬% পর্যন্ত রিটার্ন মেলে। আর কিছু কিছু ক্ষেত্রে সেই রিটার্নের পরিমাণ তা দাঁড়ায় ৭%। অর্থাৎ, সোনা আপনারই থাকবে, মালিকানা আপনারই থাকবে। তবে লকারে রেখে দিলে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে। সেই কারণে বিনিয়োগকারীরা এখন ভল্টে সোনা ফেলে রাখার বদলে লিজিংকেই বেছে নিচ্ছে।

68
Image Credit : chatGpt

বলাবাহুল্য, বিশ্বব্যাপী এখন সবথেকে বেশি সোনা লিজিংয়ের লেনদেন হচ্ছে London OTC, LBMA এবং COMEX-এ। আর ভারতও এখন এই পদ্ধতিতে জনপ্রিয় হচ্ছে। পাশাপাশি অনেক জুয়েলারি কোম্পানি ও রিফাইনারি সরাসরি সোনা লিজিং অফার করছে।

78
Image Credit : Asianet News

এছাড়া ডিজিটাল সোনা প্ল্যাটফর্ম RSBL, Gullak এও সোনা রাখতে পারেন। আর ব্যাঙ্কের গোল্ড মনিটাইজেশন স্কিমে সোনা রেখে আপনি সেখান থেকে সুদ আয় করতে পারবেন।

88
Image Credit : Pixabay

তবে বলার বিষয়, সোনা লিনিং সাধারণত নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মের মাধ্যমেই হয়ে থাকে। তাই যেকোনও বিনিয়োগের মতো ঝুঁকি থাকে। আগেভাগে প্ল্যাটফর্ম যাচাই করুন, আর বিশ্বস্ত জুয়েলার কিংবা প্রতিষ্ঠানে লিজ দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্তের পথে হাঁটুন। এশিয়ানেট নিউজ বাংলা কোনও আর্থিক ক্ষতির জন্য দায়ি নয়। আমরা শুধুমাত্র বিনিয়োগ সম্পর্কিত কিছু টিপস দিয়ে থাকি।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
ব্যবসার খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
আপনার মোবাইল নম্বর গোপন রেখে UPIপেমেন্ট করা আরও সহজ, জানুন বিস্তারিত উপায়
Recommended image2
বেচে দিন আপনার পুরনো জুতো! অনলাইনে আয় করুন হাজার হাজার টাকা, কীভাবে?
Recommended image3
Air Cooler: রইল ৬০০০ টাকার কম দামে সেরা কয়টি এয়ার কুলারের খোঁজ, দেখে নিন তালিকা
Recommended image4
ATM Rules 2026: ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এটিএম-এর নিয়ম? সঙ্গে রাখতে হবে ২৩ টাকা!
Recommended image5
Gold Price Today: ফের কমল সোনা-রুপোর দাম! বুধবারের রেট কত? বিরাট আপডেট
Related Stories
Recommended image1
Gold Price Today: মঙ্গলময় সোনার বাজার! এক নাগারে কমছে সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে জেনে নিন?
Recommended image2
Gold Price Today: সপ্তাহ শেষে এক লাফে বাড়ল সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে জেনে নিন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved