MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • পরের মাসে কম বেতন হাতে পাবেন সরকারি কর্মীরা? নয়া বিজ্ঞপ্তি জারি করে কমিয়ে দেওয়া হল এই ভাতা

পরের মাসে কম বেতন হাতে পাবেন সরকারি কর্মীরা? নয়া বিজ্ঞপ্তি জারি করে কমিয়ে দেওয়া হল এই ভাতা

কেন্দ্রীয় সরকারি কর্মীরা এতদিন ৪৬ শতাংশ হারে ডিএ পেতেন। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় মোদী সরকার। কিন্তু এবার এল বেশ খারাপ খবর! নয়া বিজ্ঞপ্তি জারি করে এই বিশেষ সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে। জানুন বিস্তারিত।

2 Min read
Author : Parna Sengupta
Published : May 20 2024, 08:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হয়েছে। উল্লেখ্য আগে তারা ৪৬% হারে ডিএ পেতেন। তবে বর্তমানে তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ।

210
Image Credit : our own

নয়া ডিএ বা মহার্ঘ্য ভাতা ১ জানুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হয়েছে। ইতিমধ্যেই মার্চ মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

310
Image Credit : Asianet News

এরই মাঝে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্প্রতি ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ পার্সনেল, পাবলিক গ্রিভ্যান্সেস অ্যান্ড পেনশনস, গভর্মেন্ট অফ ইন্ডিয়ার –এর তরফে সরকারি কর্মচারীদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

410
Image Credit : our own

তাতে জানানো হয়েছে সরকারি কর্মীদের ডিএ মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

510
Image Credit : our own

উল্লেখ্য, সম্প্রতি সরকারি কর্মীদের ৬ ধরনের ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। গত ২ এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোব়্যান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে।

610
Image Credit : our own

এর মধ্যে রয়েছে চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স, সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতা। এগুলি সবই কিছু না কিছু হারে বাড়ানো হচ্ছে।

710
Image Credit : Asianet News

তবে সেই নিয়েই এবার খারাপ খবর। ৭ মে একটি বিজ্ঞপ্তি জারি করে ইপিএফও জনিয়ে দেয়, আপাতত গ্র্যাচুইটির সীমা বৃদ্ধির যে সিদ্ধান্ত তা স্থগিত রাখা হচ্ছে। যদিও নির্দেশিকায় এর কোনও কারণ উল্লেখ করা হয়নি।

810
Image Credit : Asianet News

এতদিন গ্র্যাজুইটির সর্বোচ্চ সীমা ছিল ২০ লাখ টাকা। সম্প্রতি সেটা বাড়িয়ে ২৫ লাখ করা হয়েছিল। তবে নয়া বিজ্ঞপ্তিতে ফের তা কমিয়ে দেওয়া হল। ২০ লাখ টাকায় নিয়ে আসা হল।

910
Image Credit : Business Today

সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন) রুলস, ২০২১-এর ৮ নং বিধিতে সংশোধন এনে বলা হয়েছে, যদি কোনও সরকারি কর্মচারী গর্হিত অপরাধ করেন বা কর্তব্যরত অবস্থায় নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন না করেন, সেক্ষেত্রে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে।

1010
Image Credit : social media

একাধিক রিপোর্টে বিশেষ দাবি করা হয়েছে এই ধরণের ঘটনা উল্লেখ করে। বলা হয়েছে এক্ষেত্রে অবসরের পর গ্র্যাচুইটি এবং পেনশন আটকে দেওয়া হবে।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
India US Trade Deal: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি! ৩০ ট্রিলিয়ন ডলারের বাজার খুলবে নতুন দিগন্ত?
Recommended image2
Gold Price Today Kolkata: সপ্তাহ শেষে এক লাফে অনেকটা বাড়ল সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে?
Recommended image3
RBI Repo Rate: রেপো রেটে সুদের হার থাকছে 'অপরিবর্তিত'! এর ফলে বাজারে কতটা প্রভাব পড়েছে?
Recommended image4
Gold Price: বিরাট পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Recommended image5
৩৩৩ টাকা জমিয়ে ১০ বছরে ১৭ লক্ষ! ঝুঁকিহীন এই সরকারি স্কিমে বিনিয়োগে লাভই লাভ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved