MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Business News
  • Other Business
  • ভোটের পরেই বন্ধ করে দেওয়া হবে সরকারি কর্মীদের পেনশন ও গ্রাচুইটি? চমকে দেওয়ার মত বিজ্ঞপ্তি জারি

ভোটের পরেই বন্ধ করে দেওয়া হবে সরকারি কর্মীদের পেনশন ও গ্রাচুইটি? চমকে দেওয়ার মত বিজ্ঞপ্তি জারি

মার্চ মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে ডিএ পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। পাশাপাশি মিলেছে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের বকেয়া ডিএ-ও। সম্প্রতি একাধিক আরও অন্যান্য ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র। কিন্তু নয়া বিজ্ঞপ্তি ভয় ধরাচ্ছে কর্মচারীদের মনে।

2 Min read
Author : Parna Sengupta
Published : May 07 2024, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : our own

বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার। লোকসভা ভোটের কিছুদিন আগেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র। সম্প্রতি ফের একদফায় ৪% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। এর আগে ৪৬ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। বর্তমানে তা ৫০ শতাংশে পৌঁছেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : our own

গত ২ এপ্রিল এই মর্মে প্রধানমন্ত্রী মোদীর অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোব়্যান্ডাম জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে। যাতে সরকারি কর্মীদের ৬ ধরনের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র।

36
Image Credit : our own

সরকারি কর্মীদের চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স বাড়ছে। বাড়ানো হয়েছে চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স। সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতাও বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ডিউটিতে থাকা কর্মীদের জন্য বৃদ্ধি করা হয়েছে নাইট ডিউটির ভাতা।

46
Image Credit : our own

সম্প্রতি ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ পার্সনেল, পাবলিক গ্রিভ্যান্সেস অ্যান্ড পেনশনস, গভর্মেন্ট অফ ইন্ডিয়ার –এর তরফে সরকারি কর্মচারীদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে সরকারি কর্মীদের ডিএ মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

56
Image Credit : our own

এতদিন পর্যন্ত গ্র্যাজুইটির সর্বোচ্চ সীমা ছিল ২০ লক্ষ। এবার তা বৃদ্ধি পেয়েছি হয়েছে ২৫ লক্ষ। অর্থাৎ গ্র্যাজুইটির সর্বোচ্চ সীমা পাঁচ লাখ টাকা বাড়ানো হয়েছে। সম্প্রতি গ্র্যাচুইটি সংক্রান্ত নিয়মেও বদল আনা হয়েছে। পরিবর্তন করা হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনের নিয়মেও।

66
Image Credit : our own

সেন্ট্রাল সিভিল সার্ভিস (পেনশন) রুলস, ২০২১-এর ৮ নং বিধিতে সংশোধন এনে বলা হয়েছে, যদি কোনও সরকারি কর্মচারী গরহিত অপরাধ করেন বা কর্তব্যরত অবস্থায় নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন না করেন, সেক্ষেত্রে কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে অবসরের পর গ্র্যাচুইটি এবং পেনশন আটকে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী এমন খবরই সামনে এসেছে।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chef Harpal Singh Sokhi: কলকাতায় উপস্থিত বিখ্যাত শেফ হরপাল সিং সোখি, বোরোসিলের নয়া প্রোডাক্ট লঞ্চ
Recommended image2
Home Loan: CIBIL স্কোর কম? চিন্তা নেই, বাড়ি কেনার স্বপ্ন সত্যি হবে এই ৭টি উপায়ে
Recommended image3
Petrol Price: দেখে নিন আজ আপনার শহরে পেট্রল-ডিজেলের দাম কত
Recommended image4
Gold Rate: সপ্তাহান্তে বেড়ে গেল দাম, দেখে নিন শনিবার কোন শহরে কত টাকায় বিকোচ্ছে সোনা
Recommended image5
EPF Investment: EPF-এ মাসে ১০,৭৫০ টাকা রাখলে ২৫ বছরেই ১ কোটি! কিন্তু একটা ভুলে হতে পারে বিরাট ক্ষতি!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved