MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Other Business
  • এবার পোস্ট অফিসে চালু লক্ষ্মীর ভাণ্ডার? প্রতি মাসে মহিলারা পাবেন ১০ হাজার টাকা! কীভাবে?

এবার পোস্ট অফিসে চালু লক্ষ্মীর ভাণ্ডার? প্রতি মাসে মহিলারা পাবেন ১০ হাজার টাকা! কীভাবে?

নয়া স্কিম পোস্ট অফিসে। এবার নাকি লক্ষ্মীর ভান্ডার চালু হল ডাকঘরেই! লক্ষ্মীর ভান্ডারে যেমন প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়, এই স্কিমেও প্রতি মাসে মিলবে কড়কড়ে ১০ হাজার টাকা। কীভাবে পাবেন, জেনে নিন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 28 2025, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

ভারতের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার গুলির জন্য ডাক বিভাগের তরফে চালু হলো নতুন একটি পোস্ট অফিস সঞ্চয় প্রকল্প তথা Post Office Schemes. লক্ষ্মীর ভান্ডারে যেমন প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়, তেমনি এই স্কিমে ও প্রতিমাসে টাকা পাওয়া যাবে। তাই এই স্কিমের নাম পোস্ট অফিস লক্ষ্মীর ভান্ডার স্কিম রাখা হয়েছে।

27
Image Credit : Google

প্রতিটি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মানুষ অনেক সময়েই স্বল্প রোজগারের কারণে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit in Post office) বা বড় মানের কোন অর্থ সঞ্চয় করতে সক্ষম হন না। এই কারণে বেশিরভাগ সময়েই তাদের রোজগার জীবন শেষ হওয়ার পর কোনরকম সঞ্চয় অবশিষ্ট থাকে না। এর প্রধান কারণ হলো সঠিক বিনিয়োগ বা সঞ্চয় পরিকল্পনার অভাব।

Related Articles

Related image1
Post Office Investment: দীর্ঘমেয়াদী বিনিয়োগের সেরা স্কিম! বার্ষিক ৮ শতাংশ চক্রবৃদ্ধি হারে মিলবে সুদ
Related image2
Post Office Scheme: পোস্ট অফিসের সেরা ৫টি সেভিংস স্কিম সম্পর্কে জানেন? রইল বিস্তারিত
37
Image Credit : Google

তবে এবারে পোস্ট অফিস সেভিংস স্কিমের মাধ্যমে (Post Office recurring deposit Scheme) প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করেই মিলবে ১৬ লক্ষ টাকার রিটার্ন। কিভাবে সঞ্চয় করবেন, কিভাবে রিটার্ন পাবেন, বিস্তারিত দেখে নিন। ভারতীয় ডাক বিভাগের এই স্কিম টি প্রতিমাসে টাকা জমানোর একটি ফিক্সড ডিপোজিট স্কিম, যাকে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (Post Office Recurring Deposit Scheme) বলা হয়।

47
Image Credit : Google

এটি এমন একটি দুর্দান্ত স্কিম, যেখানে চক্রবৃদ্ধি হারে বার্ষিক ৫.৮% সুদ পাওয়া যায়। অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে ১০০ টাকা করেও সঞ্চয় করতে শুরু করেন, তাহলে নির্দিষ্ট বছরের পরে গ্যারান্টি সহকারে নির্দিষ্ট পরিমাণ টাকা রিটার্ন হিসেবে পাবেন।

57
Image Credit : Google

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে মিলবে ১৬ লক্ষ টাকা!

হিসাব করে টাকা সঞ্চয় করলে, এই স্কিমে ১৬ লক্ষ টাকার নিশ্চিত রিটার্ন পেতে পারেন, ৩৩৩ টাকা বিনিয়োগ করেই! কিন্তু কীভাবে? এই স্কিমের মাধ্যমে প্রতিদিন ৩৩৩ টাকা করে জমা করলে প্রতি মাসে আপনি জমা করবেন প্রায় ১০ হাজার টাকা। এর ফলে এক বছরে আপনার সঞ্চয় হবে মোট ১.২০ লক্ষ টাকা।

67
Image Credit : Google

এইভাবে আপনি যদি মোট ১০ বছর এই টাকা জমাতে পারেন। মোট জমানো রাশি হবে ১২ লাখ টাকা। তার উপর আপনি সুদ পাবেন ৪,২৬,৪৭৬ টাকা। অর্থাৎ সবমিলিয়ে দশ বছরে আসল ও সুদের পরিমাণ হবে ১৬ লক্ষ টাকার বেশি।

77
Image Credit : our own

এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট বা RD Scheme এর মেয়াদ সাধারণত ৫ বছরের হয়ে থাকে। তবে গ্রাহকেরা চাইলে এটিকে আরও ৫ বছর অর্থাৎ মোট ১০ বছর হিসাবে সঞ্চয় করতে পারেন। আর সেক্ষেত্রে এই ১৬ লাখ টাকার সুদ হিসাবে প্রতিমাসে Post office Monthly Income Scheme করলে প্রায় ১২০০০ টাকা করে পেতে পারেন।

Business News (বাণিজ্য সংবাদ): Read latest business news highlights, Investment News, আজকের সর্বশেষ ব্যবসার খবর, Personal Finance Tips at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
ব্যবসার খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Price: ফের সোনার দাম উর্ধ্বমুখী, গতকালের তুলনার অনেকটা বেড়ে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Recommended image2
PPF Scheme: মাসে ১৫০০ করে জমিয়ে পান ৫ লক্ষ টাকা! ঝুঁকি ছাড়াই বাম্পার রিটার্ন পাবেন কীভাবে?
Recommended image3
Stock Market Tips: এই চারটি স্টকে বিনিয়োগ করলেই টাকা বাড়বে হু হু করে? যা বলছেন ওয়ারেন বাফেট
Recommended image4
8th Pay Commission: বেতন পদোন্নতি এবং পেনশন সংস্কার নিয়ে আলোচনা! কর্মীদের দাবিতে বড়সড় বদলের ইঙ্গিত?
Recommended image5
JPMorgan: অধস্তন কর্মীদের যৌনদাস হিসেবে ব্যবহারের অভিযোগ, কে এই লরনা হাজদিনি?
Related Stories
Recommended image1
Post Office Investment: দীর্ঘমেয়াদী বিনিয়োগের সেরা স্কিম! বার্ষিক ৮ শতাংশ চক্রবৃদ্ধি হারে মিলবে সুদ
Recommended image2
Post Office Scheme: পোস্ট অফিসের সেরা ৫টি সেভিংস স্কিম সম্পর্কে জানেন? রইল বিস্তারিত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved