MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • Gold Price Today Kolkata: বড় স্বস্তি মধ্যবিত্তের! বিশ্ব বাজারের ধাক্কায় হুড়মুড়িয়ে কমল সোনার দাম, আজ কত যাচ্ছে ২২ ও ২৪ ক্যারেট?

Gold Price Today Kolkata: বড় স্বস্তি মধ্যবিত্তের! বিশ্ব বাজারের ধাক্কায় হুড়মুড়িয়ে কমল সোনার দাম, আজ কত যাচ্ছে ২২ ও ২৪ ক্যারেট?

Gold Price Today: লক্ষ্মীবারে কমলো সোনার দাম। বড় স্বস্তি মধ্যবিত্তের!১৮ জুন কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

3 Min read
Author : Deblina Dey
Published : Jun 18 2026, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
 বাজারে আজকের সোনার দাম
Image Credit : Getty

বাজারে আজকের সোনার দাম

Gold Price Today: আজ ১৮ জুন, ২০২৬ ভারতের বাজারে সোনার দামে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর বিশ্ব বাজারে অস্থিরতার কারণে আজ দেশীয় বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম ১.১১ শতাংশ কমেছে। গতকালের তুলনায় আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৭১০ টাকা কমেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
দেশের প্রধান প্রধান শহরগুলিতে আজকের সোনার দর
Image Credit : Getty

দেশের প্রধান প্রধান শহরগুলিতে আজকের সোনার দর

কলকাতা-সহ দেশের প্রধান প্রধান শহরগুলিতে আজকের সোনার দর এবং গতকালের তুলনায় পরিবর্তনের একটি বিস্তারিত প্রতিবেদন নিচে দেওয়া হলো:

Related Articles

Related image1
Gold Storage Rules: ব্যাঙ্কের লকারে কত পরিমাণ সোনা রাখা যায়? RBI-এর এই গুরুত্বপূর্ণ নিয়মটি অবশ্যই জেনে নিন
Related image2
Gold Price Today Kolkata: মঙ্গলবারে কিছুটা কমলো সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
39
সোনার দামে বড় পতন
Image Credit : Getty

সোনার দামে বড় পতন

সোনার দামে বড় পতন: এক ধাক্কায় ১৭০০ টাকার বেশি সস্তা হল ১০ গ্রাম সোনা। সোনা ও রুপোর ক্রেতাদের জন্য বড় স্বস্তির খবর। আন্তর্জাতিক বাজারের ট্রেন্ড মেনে আজ ভারতীয় বাজারেও সোনা এবং রুপোর দাম এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। আজ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম কমার পাশাপাশি রুপোর দামও প্রতি কেজিতে প্রায় ২.৫৩ শতাংশ কমেছে।

49
গয়না তৈরির ২৪ ক্যারেট সোনা
Image Credit : Getty

গয়না তৈরির ২৪ ক্যারেট সোনা

গতকালের তুলনায় আজকের দামের পরিবর্তন (১০ গ্রাম সোনার ক্ষেত্রে)

২৪ ক্যারেট (বিশুদ্ধ সোনা): আজ দেশজুড়ে ২৪ ক্যারেট সোনার গড় দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ১,৫২,১৯০ টাকা। গতকাল এই দাম ছিল ১,৫৩,৯০০ টাকা, অর্থাৎ আজ দাম কমেছে ১,৭১০ টাকা।

59
গয়না তৈরির ২২ ক্যারেট সোনা
Image Credit : Getty

গয়না তৈরির ২২ ক্যারেট সোনা

২২ ক্যারেট (গয়নার সোনা): গয়না তৈরির ২২ ক্যারেট সোনার গড় দাম আজ প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ১,৩৯,৫০৭.৫০ টাকা। গতকালের (১,৪১,০৭৫ টাকা) তুলনায় আজ দাম কমেছে ১,৫৬৭.৫০ টাকা।দেশের প্রধান শহরগুলিতে আজকের সোনার দর (প্রতি ১০ গ্রাম)বিভিন্ন রাজ্যে কর (Tax) এবং স্থানীয় চাহিদার কারণে শহরভিত্তিক সোনার দামে কিছুটা তারতম্য দেখা যায়। 

69
দেশের বিভিন্ন শহরে আপডেট করা সোনার দামের তালিকা
Image Credit : Getty

দেশের বিভিন্ন শহরে আপডেট করা সোনার দামের তালিকা

আজ প্রধান শহরগুলির আপডেট করা তালিকা নিচে দেওয়া হলো:

কলকাতা (Kolkata) ২২ ক্যারেট সোনার দাম (১০ গ্রাম) ১,৪০,০৯৪ টাকা, ২৪ ক্যারেট সোনার দাম (১০ গ্রাম) ১,৫২,৮৩ টাকা।

নতুন দিল্লি (New Delhi) ২২ ক্যারেট সোনার দাম (১০ গ্রাম) ১,৩৯,৫২৫ টাকা, ২৪ ক্যারেট সোনার দাম (১০ গ্রাম) ১,৫২,২১০ টাকা।

মুম্বই (Mumbai) ২২ ক্যারেট সোনার দাম (১০ গ্রাম) ১,৩৯,৫০৭ টাকা, ২৪ ক্যারেট সোনার দাম (১০ গ্রাম) ১,৫২,১৯০ টাকা।

79
দেশের বিভিন্ন শহরে আপডেট করা সোনার দামের তালিকা
Image Credit : Getty

দেশের বিভিন্ন শহরে আপডেট করা সোনার দামের তালিকা

চেন্নাই (Chennai) ২২ ক্যারেট সোনার দাম (১০ গ্রাম) ১,৪০,৩৩৩ টাকা,₹ ২৪ ক্যারেট সোনার দাম (১০ গ্রাম) ১,৫৩,০৯০ টাকা।

বেঙ্গালুরু (Bangalore) ২২ ক্যারেট সোনার দাম (১০ গ্রাম) ১,৩৯,৬১৭ টাকা, ২৪ ক্যারেট সোনার দাম (১০ গ্রাম) ১,৫২,৩১০ টাকা।

হায়দরাবাদ (Hyderabad) ২২ ক্যারেট সোনার দাম (১০ গ্রাম) টাকা, ১,৪০,১৪৯ ২৪ ক্যারেট সোনার দাম (১০ গ্রাম) ১,৫২,৮৯০ টাকা।

(দ্রষ্টব্য: উপরে উল্লেখিত দামগুলির সঙ্গে জুয়েলারি দোকান থেকে কেনার সময় ৩% জিএসটি (GST) এবং মেকিং চার্জ বা গয়না তৈরির মজুরি অতিরিক্ত যুক্ত হবে)।

89
রুপোর বাজারেও বড় পতন-
Image Credit : X

রুপোর বাজারেও বড় পতন-

সোনার পাশাপাশি আজ রুপোর দামেও বড় ধস নেমেছে। আজ রুপোর দাম প্রতি গ্রামে ৬.৩৯ টাকা কমে ২৪৬.৩৩ টাকা হয়েছে। অর্থাৎ, প্রতি কেজি রুপোর দাম আজ প্রায় ২.৫৩% কমে ২,৪৬,৩৩০ টাকায় নেমে এসেছে।

99
দাম কমার মূল কারণ কী?
Image Credit : X

দাম কমার মূল কারণ কী?

বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সাম্প্রতিক নীতি এবং বিশ্ব বাজারে ডলারের সূচক শক্তিশালী হওয়ার কারণে বিশ্বব্যাপী বুলিয়ন মার্কেটে সোনা বিক্রির চাপ তৈরি হয়েছে। এই আন্তর্জাতিক ট্রেন্ডের সরাসরি প্রভাব পড়েছে ভারতের বাজারেও। তবে দীর্ঘমেয়াদে বিয়ের মরশুমের কারণে ঘরোয়া বাজারে সোনার চাহিদা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
ব্যবসার খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nominee-এর তথ্য বদলেছে? UAN-এ একবার EPF Nomination চেক করে নিন, না হলে আটকে যাবে টাকা, জানুন EPFO-র নতুন নিয়ম
Recommended image2
Notional Increment: 'নোশনাল ইনক্রিমেন্ট' আসলে কী? বেতন না বাড়লেও কি ইনক্রিমেন্ট পাওয়া যায়?
Recommended image3
UPI Charge: ২০০০ টাকার বেশি UPI লেনদেনে চার্জ, স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
Recommended image4
Durga Puja Bank Holiday: উৎসবের মরশুমে টানা ১১ দিন বন্ধ ব্যাঙ্ক! রইল পুজোয় ব্যাঙ্কের ছুটির লিস্ট
Recommended image5
সামনের শনিবার থেকেই কি বন্ধ থাকবে ব্যাঙ্ক? বিভ্রান্ত গ্রাহকরা! নতুন নিয়ম জেনে নিন
Related Stories
Recommended image1
Gold Storage Rules: ব্যাঙ্কের লকারে কত পরিমাণ সোনা রাখা যায়? RBI-এর এই গুরুত্বপূর্ণ নিয়মটি অবশ্যই জেনে নিন
Recommended image2
Gold Price Today Kolkata: মঙ্গলবারে কিছুটা কমলো সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved