Highest Return Small Cap Stocks: বেদান্ত অ্যালুমিনিয়াম মেটালের সঙ্গে ১,৪৩৭.১৭ কোটি টাকার একটি অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স (O&M) চুক্তি সই করেছে তারা। আর তারপরেই এই স্টক হু হু করে রিটার্ন দিতে শুরু করেছে। মার্কেট অ্যানালিস্টরা জানাচ্ছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতের বাজার টলমল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।

Highest Return Small Cap Stocks: শেয়ার বাজারে ওঠানামা লেগেই রয়েছে। তার মধ্যেও অনেকে অঙ্ক কষে বিনিয়োগ করে থাকেন। আর সত্যিই এইরকম বেশ কিছু স্টক রয়েছে, যেগুলি যথেষ্ট ভালো রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের (highest return small cap stocks)। এগুলিকে বলা হয় মাল্টিব্যাগার স্টক। তার মধ্যেও ভাগ রয়েছে। লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। আজ এইরকমই একটি স্মল ক্যাপ স্টক নিয়ে কথা বলব, যেটি মাত্র তিন মাসে দ্বিগুণ রিটার্ন দিয়েছে ইনভেস্টরদের (top performing small cap stocks)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মাত্র তিন মাসে দ্বিগুণ রিটার্ন!

আজকাল বহু মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন। কিন্তু ভালো এবং শক্তিশালী রিটার্ন পেতে গেলে অপেক্ষা করা জরুরি বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।অতএব, হিসেব করে এবং অঙ্ক কষে বিনিয়োগ করা উচিত। তার ফলও পেলে হাতেনাতে। যেমন খারাপ বাজারেও বেশ কিছু স্টক রয়েছে, যেগুলি বেশ ভালো রিটার্ন দিয়েছে। সেইরকমই একটি স্মল ক্যাপ নিয়ে আজ আলোচনা হবে, যেটি এক সপ্তাহে মাত্র ১৩% রিটার্ন দিয়েছিল। কিন্তু তারপরেই এক মাসে ৫৭% রিটার্ন।

সংস্থাটির নাম হল ব্লুস্প্রিং এন্টারপ্রাইজেস (Bluspring Enterprises Ltd)। বর্তমানে এই শেয়ারটির দাম ১৩১.৬০ টাকা। গত মার্চ মাসেই ৫২ সপ্তাহের লো লেভেল টাচ করে এই স্টকটি। তখন ৪২ টাকা ছুঁয়ে ফেলে এই সংস্থাটি। পরিসংখ্যান বলছে, শুধুমাত্র ২০২৬ সালের মধ্যেই ১০০% রিটার্ন দিয়েছে এই মাল্টিব্যাগার স্টকটি। প্রসঙ্গত, একটি বড় অর্ডার পেয়েছে ব্লুস্প্রিং এন্টারপ্রাইজেস-এর অধীনে থাকা আরেকটি সংস্থা স্টিগ এনার্জি সার্ভিসেস ইন্ডিয়া (STEAG Energy Services)। 

বাজারে ঝড় তুলেছে এই স্মল ক্যাপ স্টক?

বেদান্ত অ্যালুমিনিয়াম মেটালের সঙ্গে ১,৪৩৭.১৭ কোটি টাকার একটি অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স (O&M) চুক্তি সই করেছে তারা। আর তারপরেই এই স্টক হু হু করে রিটার্ন দিতে শুরু করেছে। মার্কেট অ্যানালিস্টরা জানাচ্ছেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতের বাজার টলমল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু তার মাঝেও বেশ কিছু স্টক বেশ ভালো পারফর্ম করছে। সেইরকমই স্কতি শেয়ার হল ব্লুস্প্রিং এন্টারপ্রাইজেস। যেটি মাত্র তিন মাসে দ্বিগুণ রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। কার্যত, বাজারে ঝড় তুলেছে এই স্মল ক্যাপ স্টকটি। 

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।