Multibagger Stock Highest Return: টালমাটাল শেয়ার বাজারেও এমন কিছু স্টক রয়েছে, যেগুলি বেশ ভালো রিটার্ন দিচ্ছে। এগুলিকে বলা হয় মাল্টিব্যাগার স্টক। এইরকমই একটি স্টক নিয়ে আজ আলোচনা করা হচ্ছে। যেটিতে ১ লাখ টাকা বিনিয়োগ করে রিটার্ন এসেছে ১৪ কোটি। অর্থাৎ, বিনিয়োগক্বারীরা পেয়েছেন মোট ১৪০০ গুণ রিটার্ন।

Multibagger Stock Highest Return: বিপুল লাভ! কোটি কোটি টাকা পকেটে (multibagger stock high return)। পরিসংখ্যান বলছে, এমন একটি স্টক, যেখানে ১ লাখ টাকা বিনিয়োগ করে এসেছে ১৪ কোটি টাকা। অর্থাৎ, ১৪০০ গুণ রিটার্ন (long term multibagger stocks)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

১ লাখ টাকা বিনিয়োগ করে এসেছে ১৪ কোটি?

টালমাটাল শেয়ার বাজারেও এমন কিছু স্টক রয়েছে, যেগুলি বেশ ভালো রিটার্ন দিচ্ছে। এগুলিকে বলা হয় মাল্টিব্যাগার স্টক। এইরকমই একটি স্টক নিয়ে আজ আলোচনা করা হচ্ছে। যেটিতে ১ লাখ টাকা বিনিয়োগ করে রিটার্ন এসেছে ১৪ কোটি। অর্থাৎ, বিনিয়োগক্বারীরা পেয়েছেন মোট ১৪০০ গুণ রিটার্ন। 

স্টকটির নাম হল, হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড (Hindustan Zinc Limited)। ইনভেস্টার অনিল আগরওয়ালের মালিকানাধীন সংস্থা এটি। গত ২৪ বছরে, এই সংস্থার শেয়ারগুলি থেকে বিপুল পরিমাণ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। 

Scroll to load tweet…

তথ্য বলছে, যদি কোনও বিনিয়োগকারী ২০০২ সালে, এই কোম্পানিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তবে ২০২৬ সালের মে মাসে এসে সেই টাকার পরিমাণ বৃদ্ধি পেয়ে পৌঁছে যেত প্রায় ১৪ কোটি টাকায়। তার মানে, গত ২৪ বছরে, সংস্থাটি বার্ষিক চক্রবৃদ্ধি হারে (CAGR) প্রায় ৩৩% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।

বাজার কাঁপানো স্টক দিয়েছে ১৪০০ গুণ রিটার্ন

হিন্দুস্তান জিঙ্ক আগে একটি সরকারি মালিকানাধীন সংস্থা ছিল। গত ২০০২ সালে, সরকার এই কোম্পানির ২৬% অংশীদারিত্ব অনিল আগরওয়ালের স্টারলাইট ইন্ডাস্ট্রিজের হাতে তুলে দেয়। এই হস্তান্তরের ক্ষেত্রে আর্থিক লেনদেনের পরিমাণ ছিল ৪৪৫ কোটি টাকা। এই স্টারলাইট ইন্ডাস্ট্রিজ বর্তমানে বেদান্ত গ্রুপের একটি অংশ।

বর্তমানে হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড বিশ্বের অন্যতম বৃহত্তম একটি রুপো উৎপাদনকারী প্রতিষ্ঠান। গত এপ্রিল মাসে, এই সংস্থাটি তার প্রতিটি শেয়ারে ১১ টাকা করে লভ্যাংশ ঘোষণা করে। যেটি ছিল ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য তাদের প্রথম লভ্যাংশ।

সেই কোম্পানির শেয়ারই এবার বিরাট রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। পরিসংখ্যান অনুযায়ী, মোট ১৪০০ গুণ রিটার্ন। গত ২০০২ সালে, যদি কোনও বিনিয়োগকারী এই কোম্পানিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তবে ২০২৬ সালের মে মাসে এসে সেই টাকার পরিমাণ বৃদ্ধি পেয়ে পৌঁছে যেত প্রায় ১৪ কোটি টাকায়। বার্ষিক চক্রবৃদ্ধি হারে (CAGR) প্রায় ৩৩% রিটার্ন।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।