- Home
- Business News
- PAN Card Rules: এই পাঁচটি বড় লেনদেনে প্যান কার্ড বাধ্যতামূলক! না দিলেই মোটা টাকা জরিমানা?
PAN Card Rules: এই পাঁচটি বড় লেনদেনে প্যান কার্ড বাধ্যতামূলক! না দিলেই মোটা টাকা জরিমানা?
PAN Card Rules: আয়কর দফতরের নজরদারি বাড়ছে। তাই বেশ কিছু বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম না মানলে মোটা অঙ্কের টাকা জরিমানা হতে পারে।

প্যান কার্ডের নতুন নিয়ম
অনেকেই ভাবেন, প্যান কার্ড শুধু আয়কর রিটার্ন ফাইল করার জন্যই লাগে। কিন্তু এখনকার আর্থিক ব্যবস্থায় এটি একটি জরুরি পরিচয়পত্র হয়ে উঠেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, ডিম্যাট অ্যাকাউন্ট বা সম্পত্তি কেনাবেচার মতো অনেক কাজেই প্যান কার্ড বাধ্যতামূলক।

কোন লেনদেনে প্যান কার্ড আবশ্যিক?
আয়কর নিয়মানুযায়ী, ২০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে প্যান কার্ডের তথ্য জমা দিতেই হবে। এছাড়াও ২ লক্ষ টাকার বেশি মূল্যের পণ্য বা পরিষেবা কিনলে, ১ লক্ষ টাকার বেশি মূল্যের তালিকাভুক্ত নয় এমন শেয়ার লেনদেন করলে এবং ৫ লক্ষ টাকার বেশি দামের গাড়ি কিনলেও প্যান কার্ড জরুরি।
প্যান কার্ড না দিলে কী হবে?
নির্দিষ্ট কিছু লেনদেন প্যান কার্ডের তথ্য ছাড়া করা সম্ভব নয়। প্যান কার্ডের মাধ্যমে হওয়া সমস্ত লেনদেন আয়কর দফতরের AIS, ফর্ম 26AS এবং SFT-র মতো রিপোর্টে নথিভুক্ত থাকে। আপনার আয়কর অ্যাকাউন্টে দেখানো আয় এবং খরচের মধ্যে বড়সড় গরমিল থাকলে আয়কর দফতর আপনার কাছে ব্যাখ্যা চাইতে পারে (PAN Card latest news)।
ভুল প্যান নম্বর দিলে কড়া শাস্তি
নকল বা ভুল প্যান নম্বর ব্যবহার করলে আইনি জটিলতা হতে পারে। সেইজন্য ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। শুধু তাই নয়, কর ছাড় পাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। আয়কর দফতরের তরফে অতিরিক্ত তদন্তের মুখেও পড়তে হতে পারে।
কীভাবে নজর রাখছে আয়কর দফতর?
আর্থিক লেনদেন স্বচ্ছ রাখতে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আয়কর দফতর ডেটা অ্যানালিটিক্স এবং রিস্ক অ্যাসেসমেন্ট প্রযুক্তি ব্যবহার করে। তার মাধ্যমে তারা ব্যক্তির খরচ, বিনিয়োগ এবং ঘোষিত আয়ের মধ্যে তুলনা করে। কোনও সন্দেহজনক গরমিল খুঁজে পেলেই নোটিস পাঠানো হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
