MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • PMVBRY Scheme Details: প্রথমবার চাকরিতে ঢুকলেই সরকার দেবে ১৫,০০০ টাকা! কীভাবে আবেদন করবেন?

PMVBRY Scheme Details: প্রথমবার চাকরিতে ঢুকলেই সরকার দেবে ১৫,০০০ টাকা! কীভাবে আবেদন করবেন?

PMVBRY Scheme Details: বেসরকারি সংস্থায় প্রথমবার চাকরি পাওয়া তরুণ-তরুণীদের জন্য বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকার দিচ্ছে ১৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য। এই টাকা কারা পাবেন এবং সেই টাকা পাওয়ার জন্য কী কী শর্ত রয়েছে? তা বিস্তারিতভাবে জেনে নিন।

3 Min read
Author : Subhankar Das
Published : Jun 15 2026, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা
Image Credit : Asianet News

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা

কেন্দ্রীয় সরকার ২০২৪-২৫ সালের বাজেটে 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' (PMVBRY) নামে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা করেছে। এই প্রকল্পটি ১ আগস্ট, ২০২৫ থেকে চালু হবে। এই স্কিমের প্রধান উদ্দেশ্য হল, দেশে যারা প্রথমবার চাকরিতে যোগ দিচ্ছেন, তাদের সামাজিক সুরক্ষা দেওয়া এবং নতুন কর্মসংস্থান তৈরি করা (pradhan mantri viksit bharat rozgar yojana benefits)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
আগামী ১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭ পর্যন্ত
Image Credit : X/Twitter

আগামী ১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭ পর্যন্ত

এই প্রকল্পটি চালু করার প্রধান উদ্দেশ্য হল, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কেন্দ্রীয় সরকার আগামী দুই বছরে, প্রায় ৩.৫ কোটিরও বেশি চাকরির সুযোগ তৈরি করার লক্ষ্যমাত্রা রেখেছে। এই স্কিমের আওতায় যারা প্রথমবার চাকরিতে যোগ দিচ্ছেন এবং যে সংস্থাগুলি নতুন কর্মী নিয়োগ করছে, উভয় পক্ষই আর্থিক সাহায্য ও উৎসাহ ভাতা পাবে। আগামী ১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭ পর্যন্ত, তৈরি হওয়া সমস্ত নতুন চাকরির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

Related Articles

Related image1
Indian Economy: নরেন্দ্র মোদীর নেতৃত্বে ১২ বছরে বদলে গেছে দেশের অর্থনীতি, প্রশংসায় পঞ্চমুখ শিল্পপতিরা
Related image2
Indian Concert Economy Boom: লাইভ ইভেন্ট অর্থনীতিতে রেকর্ড বৃদ্ধি! এই প্রথম সরকারের উদ্যোগে তৈরি ‘লাইভ ইভেন্টস ডেভেলপমেন্ট সেল'
37
আধার কার্ড তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আবশ্যক
Image Credit : our own

আধার কার্ড তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আবশ্যক

এই প্রকল্পটি সেই সমস্ত তরুণ-তরুণীদের জন্য, যারা প্রথমবার চাকরিতে যোগ দিচ্ছেন। আবেদনকারীকে এমন একজন ব্যক্তি হতে হবে যিনি আগে কখনও EPFO বা এই ধরনের কোনও প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে টাকা জমা করেননি। পাশাপাশি সেই কর্মীর মাসিক মোট বেতন এক লক্ষ টাকা বা তার কম হতে হবে। যে সংস্থায় কর্মী যোগ দিচ্ছেন, সেটি অবশ্যই EPFO-এর অধীনে নথিভুক্ত থাকতে হবে। সেইসঙ্গে, কর্মীর আধার কার্ড তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আবশ্যক (pradhanmantri viksit bharat rojgar yojana apply)।

47
ফিন্যান্সিয়াল লিটারেসি কোর্স সম্পূর্ণ করতে হবে
Image Credit : our own

ফিন্যান্সিয়াল লিটারেসি কোর্স সম্পূর্ণ করতে হবে

যোগ্য নতুন কর্মীদের এক মাসের বেতনের সম পরিমাণ টাকা তথা সর্বোচ্চ সেটা ১৫ হাজার পর্যন্ত, উৎসাহ ভাতা হিসেবে দেওয়া হবে। এই টাকা সরাসরি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটি কিস্তিতে জমা করা হবে। প্রথম কিস্তি চাকরির ৬ মাস সফলভাবে শেষ করার পর এবং দ্বিতীয় কিস্তির টাকা ১২ মাস পূর্ণ করার পর দেওয়া হবে। সেইজন্য কর্মীকে EPFO দ্বারা পরিচালিত একটি সহজ ফিন্যান্সিয়াল লিটারেসি কোর্স সম্পূর্ণ করতে হবে।

57
নতুন কর্মী নিয়োগ করতে হবে?
Image Credit : our own

নতুন কর্মী নিয়োগ করতে হবে?

অন্যদিকে, যে সমস্ত সংস্থা নতুন চাকরির সুযোগ তৈরি করে এবং কর্মীদের ধরে রাখে, তাদেরও এই উৎসাহ ভাতা দেওয়া হয়। সেই কারণে, সংস্থাটিকে নথিভুক্ত এবং সক্রিয় হতে হবে। ১ আগস্ট, ২০২৫ থেকে ৩১ জুলাই, ২০২৭-এর মধ্যে সংস্থাকে অতিরিক্ত কর্মী নিয়োগ করতে হবে। অর্থাৎ, আগের কর্মী সংখ্যার তুলনায় বেশি নতুন কর্মী নিয়োগ করতে হবে। কর্মীদের জন্য মাসিক পিএফ (PF) জমা দেওয়ার ক্ষেত্রে সংস্থাকে নিয়মিত হতে হবে।

67
মোট চার বছর পর্যন্ত বাড়ানো হতে পারে?
Image Credit : our own

মোট চার বছর পর্যন্ত বাড়ানো হতে পারে?

যে সব সংস্থা অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করবে, তারা প্রত্যেক যোগ্য নতুন কর্মীর জন্য মাসে ৩,০০০ টাকা পর্যন্ত উৎসাহ ভাতা পাবে। এই ভাতা সংস্থাগুলিকে দুই বছর পর্যন্ত দেওয়া হবে। উৎপাদন খাতের সংস্থাগুলির জন্য এই সময়সীমা আরও দুই বছর অর্থাৎ, মোট চার বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

77
Face Authentication Technology (FAT)
Image Credit : Getty

Face Authentication Technology (FAT)

কর্মী এবং সংস্থাগুলিকে এই সুবিধা পাওয়ার জন্য খুব বেশি কাগজপত্র জমা দিতে হবে না। পুরো প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমেই সম্পন্ন হবে। যখন একজন নতুন কর্মী কোনও সংস্থায় যোগ দেন, তখন তাঁর জন্য একটি নতুন UAN নম্বর তৈরি করা হয়। সেই নম্বরটি আধারের সঙ্গে লিঙ্ক করা থাকলে, সিস্টেম নিজে থেকেই যাচাই করে নেবে যে, তিনি প্রথমবার চাকরিতে যোগ দিয়েছেন কিনা। সংস্থাগুলিকে সেইজন্য তৈরি বিশেষ সরকারি ওয়েবসাইট বা EPFO পোর্টালে নিজেদের রেজিস্টার করতে হবে। নতুন কর্মীরা UMANG অ্যাপে থাকা Face Authentication Technology (FAT) ব্যবহার করে সহজেই নিজেদের UAN নম্বর তৈরি করতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ যদি কোনও কর্মী ১২ মাসের মধ্যে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন বা সংস্থাটি বন্ধ হয়ে যায়, তবে সেই কর্মী বা সংস্থার জন্য উৎসাহ ভাতা বন্ধ করে দেওয়া হবে। দেশের অর্থনৈতিক বৃদ্ধি এবং তরুণ-তরুণীদের জীবনযাত্রার মান উন্নত করতে এটি কেন্দ্রীয় সরকারের একটি চমৎকার অস্থায়ী প্রকল্প।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
ব্যবসার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
মধ্যবিত্ত কি ক্রমশ গরিব হচ্ছে? বড়লোক হতে গেলে কী করতে হবে, দেখুন
Recommended image2
India-US Trade Deal: ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে, খসড়া শীঘ্রই প্রকাশ
Recommended image3
Gold Price Rate: পঞ্চমীতে পতন সোনার দামে, জেনে নিন কোন শহরে কত টাকায় বিকোচ্ছে সোনা
Recommended image4
IDBI Bank: ৫২,৮৭৮ কোটি টাকায় IDBI ব্যাঙ্কের শেয়ার বিক্রির সিদ্ধান্ত! যাচ্ছে কানাডার সংস্থার হাতে
Recommended image5
Rail Bonus: রেল কর্মচারীদের বড় উপহার! ৭৮ দিনের বোনাস মিলবে, কবে ঢুকবে টাকা?
Related Stories
Recommended image1
Indian Economy: নরেন্দ্র মোদীর নেতৃত্বে ১২ বছরে বদলে গেছে দেশের অর্থনীতি, প্রশংসায় পঞ্চমুখ শিল্পপতিরা
Recommended image2
Indian Concert Economy Boom: লাইভ ইভেন্ট অর্থনীতিতে রেকর্ড বৃদ্ধি! এই প্রথম সরকারের উদ্যোগে তৈরি ‘লাইভ ইভেন্টস ডেভেলপমেন্ট সেল'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved