MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Business News
  • DA Hike: ফের ৩% ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের, মিলতে পারে বোনাসও

DA Hike: ফের ৩% ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের, মিলতে পারে বোনাসও

লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য দীপাবলির আগে সুখবরের সম্ভাবনা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বাড়ানোর পর এবার রাজ্য সরকারের দিকেও তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমান ৬০ শতাংশ থেকে DA বেড়ে ৬৩ শতাংশ হতে পারে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Oct 30 2026, 09:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য দীপাবলির আগে সুখবরের সম্ভাবনা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বাড়ানোর পর এবার রাজ্য সরকারের দিকেও তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। বর্তমান ৬০ শতাংশ থেকে DA বেড়ে ৬৩ শতাংশ হতে পারে। পাশাপাশি দীপাবলি বোনাস নিয়েও প্রত্যাশা তৈরি হয়েছে। তবে এখনও রাজ্য সরকারের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বর্তমানে রাজ্য সরকারের কর্মীরা ৬০ শতাংশ হারে DA পাচ্ছেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মীদের DA ৩ শতাংশ বাড়িয়ে ৬৩ শতাংশ করেছে। এবার সেই পথেই হাঁটতে পারে রাজ্য সরকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

সম্ভাব্য সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। পেনশনভোগীদের ক্ষেত্রে বাড়বে মহার্ঘ্য ত্রাণ বা DR। পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কর্মীরাও এই সুবিধার আওতায় আসতে পারেন। DA মূল বেতনের উপর হিসাব করা হয়। ফলে ৩ শতাংশ DA বাড়লে কর্মীদের বেতন কতটা বাড়বে, তা নির্ভর করবে তাঁদের বেসিক পে-র উপর।

36
Image Credit : Pixabay

মূল বেতন ৩% বৃদ্ধিতে অতিরিক্ত টাকা

২০,০০০ টাকা ৬০০ টাকা

৩০,০০০ টাকা ৯০০ টাকা

৪০,০০০ টাকা ১,২০০ টাকা

৫০,০০০ টাকা ১,৫০০ টাকা

৬০,০০০ টাকা ১,৮০০ টাকা

46
Image Credit : stockPhoto

রিপোর্ট অনুযায়ী, রাজস্থান সরকার DA বৃদ্ধির ঘোষণা করলে ১ জুলাই ২০২৬ থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বকেয়া অর্থ কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা GPF অ্যাকাউন্টে জমা পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বর্ধিত DA-র নগদ সুবিধা ডিসেম্বর মাসে পাওয়া বেতনের সঙ্গে মিলতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি বিজ্ঞপ্তির পরেই স্পষ্ট হবে।

56
Image Credit : Pixabay

DA বৃদ্ধির পাশাপাশি দীপাবলি বোনাস নিয়েও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে প্রায় ৬ লক্ষ নন-গেজেটেড কর্মীর জন্য অ্যাডহক বোনাসের সম্ভাবনার কথা বলা হয়েছে। সর্বোচ্চ প্রায় ৭,০০০ টাকা বোনাসের কথাও উঠে এসেছে। তবে বোনাসের পরিমাণ, কারা পাবেন এবং কবে টাকা দেওয়া হবে, সে বিষয়ে সরকারি ঘোষণা এখনও চূড়ান্ত নয়।

66
Image Credit : Asianet News

সব মিলিয়ে রাজস্থানের প্রায় ৮ লক্ষ সরকারি কর্মী এবং ৫.৪৪ লক্ষ পেনশনভোগীর নজর এখন রাজ্য সরকারের সিদ্ধান্তের দিকে। ৩ শতাংশ DA বৃদ্ধি কার্যকর হলে মহার্ঘ ভাতা ৬৩ শতাংশে পৌঁছতে পারে। পাশাপাশি বোনাস ঘোষণা হলে উৎসবের মরশুমে কর্মীদের আর্থিক সুবিধা বাড়বে।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
ব্যবসার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: বিরাট সুখবর! এক ধাক্কায় ৪০% DA বাড়ল সরকারি কর্মচারীদের, ১০০৭ জনের চাকরিও স্থায়ী
Recommended image2
EPFO ECR Filing Deadline: পিএফ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ কাজটি ১৫ নভেম্বরের মধ্যে করে ফেলুন! নয়তো হতে পারে জরিমানা
Recommended image3
UPI Incentive: দোকানে QR কোড ও সাউন্ড বক্স বসালেই মিলবে ১০৫০ টাকা, দুর্দান্ত স্কিম সরকারের
Recommended image4
Share Market Update: নিফটি পড়ল ১৫০ পয়েন্টেরও বেশি! শ্রীরাম ফিন্যান্সের শেয়ারের দামে ৩% পতন, সপ্তাহান্তে কী চলছে দালাল স্ট্রিটে?
Recommended image5
Gold Price Rate: শুক্রবার কমে গেল সোনার দাম, জেনে নিন আজ কোন শহরে সোনার দাম কত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved