- Home
- Business News
- অনলাইন পেমেন্টে কাটবে বাড়তি টাকা, UPI-তে চার্জ চালু হওয়ার আগে বড় ঘোষণা RBI গভর্নরের
অনলাইন পেমেন্টে কাটবে বাড়তি টাকা, UPI-তে চার্জ চালু হওয়ার আগে বড় ঘোষণা RBI গভর্নরের
আগামী ১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে ০.৪ শতাংশ MDR চার্জ চালু হতে চলেছে। তবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, এর ফলে সাধারণ গ্রাহকদের কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না।

শীঘ্রই নয়া ব্যবস্থা চালু হচ্ছে দেশে। বর্তমানে আমরা অনেকেই অনলাইম পেমেন্টের ওপর নির্ভর করে থাকি। এবার অনলাইন পেমেন্টে কাটবে বাড়তি টাকা, UPI-তে চার্জ চালু হওয়ার আগে বড় ঘোষণা করলেন RBI গভর্নর। তিনি বললেন, চার্জ চালু বলেও ডিজিটাল পেমেন্ট ব্যবহারে বড় কোনও প্রভাব পড়বে না।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালু হওয়ার পর UPI লেনদেনের পরিমাণে উল্লেখযোগ্য পতনের সম্ভাবনা নেই ।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে UPI লেনদেনে কোনও MDR ছিল না। এবার থেকে নির্দিষ্ট কিছু বেশি মূল্যের মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে সেই ব্যবস্থা বদল হতে চলেছে। ১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি যোগ্য ডিজিটাল মার্চেন্ট লেনদেনে ০.৪ শতাংশ MDR ধার্য করা হবে।
এই ব্যবস্থায় সাধারণ গ্রাহকদের থেকে অতিরিক্ত চার্জ নেওয়া হবে না। MDR মূলত মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে পেমেন্ট ইকোসিস্টেমের মধ্যে প্রযোজ্য হবে।
সরকারের তরফে জানানো হয়েছে, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করাই এই পরিবর্তনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে সাধারণ গ্রাহকদের জন্য UPI বিনামূল্যে রাখার নীতিও বজায় রাখা হচ্ছে।

