Stock Market Update: ছুটির আগে ট্রেডাররা তাদের পজিশন কিছুটা হলেও হালকা রাখতে পারেন। বিশেষ করে, যেহেতু পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তাই বিনিয়োগকারীরাও একটু বুঝেশুনে পা ফেলতে চাইছেন। নিফটির জন্য, ২৩,৪০০ স্তরটি খুবই গুরুত্বপূর্ণ। সর্বোপরি এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম বৃদ্ধি বাজারের উদ্বেগকে কিছুটা হলেও প্রশমিত করেছে।
Stock Market Update: ভারতীয় শেয়ার বাজার বুধবারও বেশ চাঙ্গা গতি বজায় রেখেছে। বলা চলে, সূচক বেশ ঊর্ধ্বমুখী (stock market news india)। নিফটি ৩৫০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ২৩,৪০০ পয়েন্টে পৌঁছে গেছে। সেনসেক্সও বেশ ঊর্ধ্বমুখী। যা ১,১০০ পয়েন্ট বেড়ে ৭৫,২০০-তে গিয়ে দাঁড়িয়েছে (share market news live)।
বুধবার আবার সেনসেক্স চুক্তির মাসিক মেয়াদ শেষ হওয়ার দিন। যা বৃহস্পতিবার ট্রেডিং ছুটির কারণে, একদিন এগিয়ে আনা হয়েছে। ছুটির আগে ট্রেডাররা তাদের পজিশন কিছুটা হলেও হালকা রাখতে পারেন। বিশেষ করে, যেহেতু পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তাই বিনিয়োগকারীরাও একটু বুঝেশুনে পা ফেলতে চাইছেন।
নিফটি পৌঁছে গেল ২৩,৪০০-এর উপর
নিফটির জন্য, ২৩,৪০০ স্তরটি খুবই গুরুত্বপূর্ণ। সর্বোপরি এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম বৃদ্ধি বাজারের উদ্বেগকে কিছুটা হলেও প্রশমিত করেছে এবং আশা করা যায়, এই ধারা অব্যাহত থাকবে।

অন্যদিকে, নিফটি ব্যাঙ্কের ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য ৫৩,০০০ হল প্রথম লেভেল, যা নজরে রাখতে হবে। MCX-এর শেয়ারগুলি প্রায় ২% লাভে লেনদেন চলছে। অন্যদিকে, একটি রিপোর্ট সামনে এসেছে। বুধবার প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, প্রধানত ই-কমার্স, আইটি স্টার্টআপ, স্বাস্থ্য পরিষেবা, ফার্মা ইন্ডাস্ট্রি এবং উৎপাদন খাতের উন্নয়নের কারণে ২০২৭ অর্থবর্ষের প্রথমার্ধে ভারতের ওয়ার্কফোর্স ৪.৭% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম বৃদ্ধি
তামাকজাত পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান গডফ্রে ফিলিপসের শেয়ারের দাম ১২%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। দিনের সর্বনিম্ন স্তর থেকে ইনফোসিসের শেয়ারের দাম প্রায় ১% বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার, ইরানের সঙ্গে বৈঠক এবং আলোচনার পরিপ্রেক্ষিতে, ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি পরিকাঠামোর উপর সমস্ত সামরিক হামলা পাঁচদিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রককে। ফলে, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা একটু কমে আসার জেরে লাভের মুখ দেখতে শুরু করেছে শেয়ার বাজার।

অপরিশোধিত তেলের দামের পতন অব্যাহত থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালীতে আটকে থাকা ৭০০-এর বেশি জাহাজের নিরাপদ যাত্রার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে এই সিদ্ধান্ত।
নিফটি মিডক্যাপের শীর্ষ লাভজনক শেয়ারগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ফিলিপস ইন্ডিয়া, দ্য ফিনিক্স মিলস এবং হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপ কর্পোরেশন।
Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


