Stock Market Update: সেনসেক্স যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে এবং দিনের শুরুতে ৬২৪.২৮ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, নিফটিও যথেষ্ট ঊর্ধ্বমুখী লেনদেন করছে এবং ১৮৩ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ২৩,৯৫৮-এর উপরে পৌঁছে গেছে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমস্যা সমাধানের রাস্তা তৈরি হওয়ার পরেই, শেয়ার বাজারের এই পজিটিভ মুভ লক্ষ্য করা যাচ্ছে।

Stock Market Update: শেয়ার বাজার বেশ ইতিবাচক ভঙ্গিতেও শুরু হল। ওয়াল স্ট্রিটে রাতভর শক্তিশালী পারফরম্যান্সের সুবাদে এশীয় বাজারগুলিও শুক্রবার সকাল থেকে বেশ চাঙ্গা রয়েছে (stock market news live)। নিঃসন্দেহে একটা ভালো সঙ্কেত (stock market news update)। 

সেনসেক্স লাফ দিল ৭০০ পয়েন্ট

এই গতির উপর নির্ভর করেই সেনসেক্স যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে এবং দিনের শুরুতে ৬২৪.২৮ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, নিফটিও যথেষ্ট ঊর্ধ্বমুখী লেনদেন করছে এবং ১৮৩ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ২৩,৯৫৮-এর উপরে পৌঁছে গেছে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমস্যা সমাধানের রাস্তা তৈরি হওয়ার পরেই, শেয়ার বাজারের এই পজিটিভ মুভ লক্ষ্য করা যাচ্ছে। 

স্বাভাবিকভাবেই, বিনিয়োগকারীদের মনে আস্থা ফিরে আসছে। নিফটি প্রায় ২৩,৯৪৪-এর কাছাকাছি পৌঁছে যায়। ৬০-৬৮ পয়েন্টের বৃদ্ধি। তার ফলে, প্রায় ০.২৫%-০.২৮% লাভ হয়েছে। এটি লেনদেন পর্বের একটি ইতিবাচক সূচনার ইঙ্গিত দিচ্ছে।

ঘুরে দাঁড়াল মার্কেট

গোদরেজ প্রপার্টিজ লিমিটেড সেল বুকিংয়ে ১৬% বৃদ্ধি পেয়ে রেকর্ড ৩৪,১৭১ কোটি টাকা আয় করেছে। রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ারের দাম ৪% পর্যন্ত বেড়ে দিনের সর্বোচ্চ ২৯৪.২০ টাকায় পৌঁছয়। 

অন্যদিকে, টিসিএস তাদের ফলাফল ঘোষণা করার পর আইটি স্টক, মিডক্যাপ এবং লার্জ ক্যাপ স্টকগুলি বেশ চাপের মধ্যে রয়েছে। নিফটি ব্যাঙ্কের শেয়ারের দাম ১০০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে এবং এটির অন্তর্ভুক্ত ১২টি শেয়ারের সবগুলিই ঊর্ধ্বমুখী রয়েছে।

কোহান্স লাইফের শেয়ারের দাম ১৫ শতাংশের বেশি বেড়েছে। নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্সের শেয়ারের দাম ১৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ই-বাইক ফ্লাইং ফ্লি লঞ্চের কারণে. এইচার মোটরসের শেয়ারের দাম প্রায় ২% বেড়েছে। ওলা ইলেকট্রিকের শেয়ারের দাম দিনের মধ্যে ৮% এবং এই সপ্তাহে প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে।

Disclaimer: এশিয়ানেট নিউজ বাংলা কখনও কোথাও বিনিয়োগের পরামর্শ দেয় না। বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।