Vishal Garg CEO: মাত্র তিন মিনিটের জ়ুম কলে নিজের সংস্থায় ৯০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করে সংবাদের শিরোনামে এসেছিলেন প্রবাসী ভারতীয় সিইও বিশাল গর্গ। এবার সেই কুখ্যাত’ সিইও নিজেই ছাঁটাই হলেন (Vishal Garg CEO)। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত ৩ অগাস্ট বি‌শালকে তাঁর সংস্থা বেটার হোম অ্যান্ড ফিন্যান্সের সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Vishal Garg CEO: কর্মীদের চাকরি খেয়ে এখন নিজেই বিপাকে সংস্থার সিইও। মাত্র তিন মিনিটের জ়ুম কলে নিজের সংস্থায় ৯০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করে সংবাদের শিরোনামে এসেছিলেন প্রবাসী ভারতীয় সিইও বিশাল গর্গ। এবার সেই কুখ্যাত’ সিইও নিজেই ছাঁটাই হলেন (Vishal Garg CEO)। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত ৩ অগাস্ট বি‌শালকে তাঁর সংস্থা বেটার হোম অ্যান্ড ফিন্যান্সের সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁকে সরিয়ে দিয়ে সিইও পদে বসানো হয়েছে হেজ ফান্ড ম্যানেজার ড্যানিয়েল লুইসকে। ফলে, ড্যানিয়েল সংস্থায় যোগ দেওয়ার মাত্র কয়েকদিন পরেই বিশালকে সরিয়ে দেওয়া হল সিইও-এর পদ থেকে (Vishal Garg layoffs)।

৯০০ কর্মীকে ছাঁটাই করেছিলেন একটি মাত্র জুম কলে!

Volkswagen Layoffs: ৮৯ বছরের ইতিহাসে প্রথম, ১ লক্ষ কর্মী ছাঁটাই করবে এই গাড়ি কোম্পানি

তবে লোকের চাকরি খাওয়া বিশাল আবার ক্ষেপে লাল। চাকরি হারিয়ে সংস্থার সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন মহান সেই সিইও। নিজেকে প্রতারিত বলে মনে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন নিউ ইয়র্কের মর্টগেজ সংস্থা বেটার হোম অ্যান্ড ফিনান্সের প্রবাসী ভারতীয় ‘প্রাক্তন' সিইও। তিনি দাবি করছেন, কয়েক মাস আগেই ড্যানিয়েল সংস্থার খরচ কমানো এবং আর্থিক পরিস্থিতি উন্নত করার পরিকল্পনা নিয়ে তাঁর কাছে আসেন। তাঁকে তিনি এতটাই বিশ্বাস করেন যে, ড্যানিয়েলের জন্য বোর্ডের আসনও বরাদ্দ করে দেন বিশাল গর্গ। কিন্তু পরে তিনি জানতে পারেন, সদ্য যোগ দেওয়া ড্যানিয়েল অন্য ডিরেক্টরদের প্রভাবিত করে বিশালকেই শীর্ষপদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে উদ্যোগী হয়ে পড়েন।

এবার চাকরি গেল সেই প্রবাসী ভারতীয় সিইও-র, পদ ফিরে পেতে মরিয়া

Meta Layoff: ভোর ৪টেয় ইমেল, ৮ হাজার কর্মীকে ছাঁটাই করল মার্ক জ়াকারবার্গের META

প্রসঙ্গত, বিশাল যখন সিইও হিসেবে এই সংস্থার দায়িত্বে ছিলেন, তখন একাধিক বিতর্কে তৈরি হয়। গত ২০২১ সালে, জ়ুম কলে কর্মীদের ছাঁটাই করার ঘটনা বড় ধরনের সমালোচনার পরিস্থিতি তৈরি করে। তার ফলে, বিশালকে পত্রপাট ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। এমনকি, বেটার ডট কমের একজন প্রাক্তন কর্মী সেই সংস্থা এবং তার প্রধান কার্যনির্বাহীর বিরুদ্ধে মামলাও দায়ের করেন। আমেরিকার সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদন্তের মুখে পড়তে হয় বেটারকে। সেই মামলার পর সংস্থার শেয়ারের দামও ৯৩% পর্যন্ত পড়ে যায়। এবার সেই ৯০০ জন কর্মীর চাকরি যিনি কেড়ে নিয়েছিলেন সেই কুখ্যাত’ সিইও নিজেই ছাঁটাই হলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।