অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ২২১৮টি নার্সিং অফিসার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইচ্ছুক প্রার্থীরা নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ১৩ অগস্ট পর্যন্ত চলবে।

চাকরি প্রার্থীদের জন্য ব্যাপক খবর। এবার ২২১৮ শূন্যপদে নার্সিং অফিসার নিয়োগ হবে। বর্তমানে এই পেশার প্রতি আগ্রহ তৈরি হয়েছে বহু মানুষের। অনেকেই স্কুলের পড়া শেষ করে নার্সিং নিয়ে পড়াশোনা শুরু করে। এবার তাদের জন্য সুখবর। ২২১৮ শূন্যপদে নার্সিং অফিসার নিয়োগ করবে এমস।

দিল্লি এমস-সহ দেশের বিভিন্ন এমস ও সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে ২২১৮টি নার্সিং অফিসার পদে নিয়োগ হবে। নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট-র মাধ্যমে হবে নিয়োগ।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আগামী ১৩ অগস্ট বিকেল ৫টা পর্যন্ত এমসে অফিশিয়াল পোর্টালে গিয়ে করতে পারবেন আবেদন। সবার আগে aiimsexams.ac.in এ যান। সেখানে গিয়ে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা পে ম্যাট্রিক্সের লেভেল ৭ অনুসারে আবেদন করুন।

যোগ্যতা

ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ বিএসসি (অনার্স) বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, নার্স ও মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন থাকতে হবে। আইএনসি বা রাজ্য নার্সিং কাউন্সিল থেকে জিএনএম ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফ হিসেবে রেজিস্ট্রেশন এবং রেজাল্ট ও রেজিস্ট্রেশন পাওয়ার পর ন্যূনতম ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সের সীমা

আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য আছে ছাড়। আরও জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখান থেকে মিলবে আরও সকল তথ্য।

আবেদনের সময়

২৪ জুলাই থেকে ১৩ অগস্ট পর্যন্ত করা যাবে আবেদন। ৩ সেপ্টেম্বর থেকে কোন শহরে কার পরীক্ষা পড়বে তার তালিকা প্রকাশ পাবে। ৯ সেপ্টেম্বর দেওয়া হবে অ্যাডমিট কার্ড। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা। ১২ সেপ্টেম্বর হবে প্রিলিমিনারি পরীক্ষা। ৩০ সেপ্টেম্বর হবে মেনস। সাধারণ ও ওবিসি প্রার্থীদের ৩ হাজার টাকা করে জমা দিতে হবে। সংরক্ষিতদের দিতে হবে ২,৪০০ টাকা।