ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ওয়েবেল) জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করছে। অ্যাকাউন্টস এবং ফিন্যান্স বিভাগের এই পদের জন্য বার্ষিক বেতন ২৬.৭২ লক্ষ টাকা।
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ওয়েবেলে। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। রাজ্য সরকার অধীনস্থ সংস্থায় মিলবে চাকরির সুযোগ। জেনে নিন কোন কোন পদে হবে নিয়োগ। কারা করতে পারবেন আবেদন।

শূন্যপদ
ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ওয়েবেল)-এ হবে কর্মী নিয়োগ। সদ্য এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। নিয়োগ হবে জেনারেল ম্যানেজার পদে। অ্যাকাউন্টস এবং ফিন্যান্স বিভাগের জন্য হবে নিয়োগ।
বেতন
এবার ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ওয়েবেল)-এ হবে কর্মী নিয়োগ। জেনারেল ম্যানেজার পদে হবে নিয়োগ। আপাতত পাঁচ বছরের চুক্তিতে হবে নিয়োগ। কাজের মেয়াদ পরে বৃদ্ধি পেতে পারে। জেনারেল ম্যানেজার পদে পাঁচ বছরের জন্য হবে নিয়োগ। বার্ষিক বেতন হবে ২৬.৭২ লক্ষ টাকা।
যোগ্যতা
ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ওয়েবেল)-এ হবে কর্মী নিয়োগ। জেনারেল ম্যানেজার পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে হলে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক-সহ চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। এমবিএ থাকলে অগ্রাধিকার পাবেন। তেমনই নূন্যতম ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।
বয়সের সীমা
এবার রাজ্য সরকার অধীনস্থ সংস্থায় মিলবে চাকরির সুযোগ। নিয়োগ হবে জেনারেল ম্যানেজার পদে। অ্যাকাউন্টস এবং ফিন্যান্স বিভাগের জন্য হবে নিয়োগ। এই পদে আবেদন করতে হলে বয়সের সীমা হতে হবে ৪৮ থেকে ৫২ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিন।
আবেদন পদ্ধতি
ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ওয়েবেল)-এ হবে কর্মী নিয়োগ। https://www.wtl.co.in/ এ যান সবার আগে। সেখানে হোমপেজ থেকে কেরিয়ার-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন। আগ্রহী প্রার্থী হলে দেরি না করে আবেদন করুন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক-সহ চার্টাড অ্যাকাউন্ট্যান্ট হলে আর কাজের ২০ বছরের অভিজ্ঞতা থাকলে করতে পারেন আবেদন।


