সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩৫০টি স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৈদেশিক মুদ্রা কর্মকর্তা এবং মার্কেটিং অফিসার পদে এই নিয়োগ হবে, যার জন্য আবেদনকারীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও বয়সের শর্ত পূরণ করতে হবে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার মিলবে ব্যাঙ্কে চাকরির সুযোগ। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। স্পেশালিস্ট অফিসার পদে হবে নিয়োগ। নিয়োগ হবে একাধিক পদে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে হবে নিয়োগ। বৈদেশিক মুদ্রা কর্মকর্তা এবং মার্কেটিং অফিসার পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ ৩৫০টি। বৈদেশিক মুদ্রা কর্মকর্তা পদে ৫০টি এবং মার্কেটিং অফিসার পদে ৩০০ টি শূন্যপদ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শিক্ষাগত যোগ্যতা

বৈদেশিক মুদ্রা কর্মকর্তা পদে আবেদন করার জন্য প্রার্থীদের IIBF থেকে ফরেন এক্সচেঞ্জ অপারেশনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মার্কেটিং অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীদের MBA/ PGDM/ PGDBM/ PGPM এ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বয়সের সীমা

মার্কেটিং অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট যোগ্যতা থাকা দরকার। ২২ থেকে ৩০ বছর-র মধ্যে বয়সের সীমা রাখা হয়েছে। বৈদেশিক মুদ্রা কর্মকর্তা পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়সের সীমা থাকতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

বেতন

চাকরি প্রার্থীদের জন্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। মার্কেটিং অফিসার ও বৈদেশিক মুদ্রা পদে হবে নিয়োগ। ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা হবে বেতন।

নিয়োগ প্রক্রিয়া

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই পদে প্রার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এই পদে।

আবেদন পদ্ধতি

সবার আগে প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বের করুন। তারপর নতুন আবেদনকারী বলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য় দিয়ে পূরণ করুন। তারপর ডকুমেন্ট আপলোড করুন। জেনারেল, ইডব্লিউএস প্রার্থীদের ৮৫০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের ১৭৫ টাকা ফের ফি দিতে হবে।