MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Career
  • Education
  • Interview Tips: চাকরির ইন্টারভিউয়ে বাজিমাত করতে হলে অবশ্যই জেনে নিন এই ৫টি টিপস

Interview Tips: চাকরির ইন্টারভিউয়ে বাজিমাত করতে হলে অবশ্যই জেনে নিন এই ৫টি টিপস

ইন্টারভিউতে গিয়ে বাজিমাত করার জন্য আসলে দরকার হয় কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস ফলো করা। সেই টিপসগুলোই যে কোনও চাকরিপ্রার্থীকে অন্যান্য চাকরিপ্রার্থীদের তুলনায় নজরকাড়া করে তোলে।  

2 Min read
Author : Web Desk - ANB
| Updated : Jul 19 2023, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
৫টি টিপস
Image Credit : Getty

৫টি টিপস

চাকরির ইন্টারভিউতে আমরা মোটামুটি সব প্রশ্নেরই উত্তর দিতে পারি। কখনও কখনও উত্তর দিতে না পারলেও চাকরি পাওয়ার ক্ষেত্রে সেটা বড়সড় প্রভাব ফেলে না। কিন্তু, আমরা অনেকেই জানি না যে, ইন্টারভিউতে গিয়ে বাজিমাত করার জন্য আসলে দরকার হয় কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস ফলো করা। এই ৫টি টিপস যে কোনও চাকরিপ্রার্থীকে অন্যান্য চাকরিপ্রার্থীদের তুলনায় নজরকাড়া করে তুলবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
টিপস নম্বর ১:
Image Credit : Getty

টিপস নম্বর ১:

যে সংস্থায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তার সম্পর্কে যথাযথ পড়াশোনা করুন। তাদের কাজ কী, সংস্থার কী কী লক্ষ্য রয়েছে, এসব নিয়ে কোম্পানির ওয়েবসাইট, সাম্প্রতিক প্রেস রিলিজ এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলি ভালোভাবে পড়ুন। এই তথ্য আপনাকে ইন্টারভিউতে আরও বেশি আত্মবিশ্বাসী বোধ করতে সাহায্য করবে।

36
টিপস নম্বর ২:
Image Credit : Getty

টিপস নম্বর ২:

যে কাজের জন্য আপনি ওই চাকরিতে আবেদন করেছেন, সেই কাজ সম্পর্কে বিশদে জানুন। আপনি যদি একেবারেই আনকোরা নতুন হয়ে থাকেন, তাহলে অন্যান্য সংস্থার ওয়েবসাইটে খোঁজ করুন যে, আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই পদে থাকলে এই ধরনের সংস্থায় কী কী কাজ করতে হয়। এই কাজের জন্য কেন আপনি অন্যান্য সকলের থেকে বেশি ভালো, সেই প্রশ্নের উত্তরও তৈরি করে রাখুন।

46
টিপস নম্বর ৩:
Image Credit : Getty

টিপস নম্বর ৩:

আপনি যে সংস্থায় ইন্টারভিউ দিতে গেছেন, তাদের প্রস্তুত করা দ্রব্য বা পণ্য অথবা যেকোনও পরিষেবা ব্যবহার করে দেখার চেষ্টা করুন। এতে ওই সংস্থার গ্রাহক হিসেবে আপনি নিজের মতামত প্রদর্শন করতে পারবেন। সংস্থার পরিষেবা বা পণ্যতে আর কী কী যোগ করা যেতে পারে, সে বিষয়ে ইন্টারভিউতে মতামত দিতে পারলে আপনাকে অধিক গুরুত্ব দেওয়া হবে।

56
টিপস নম্বর ৪:
Image Credit : Getty

টিপস নম্বর ৪:

এমন নয় যে, ইন্টারভিউ দিতে গেছেন মানে সবসময় আপনাকেই উত্তরদাতা হতে হবে। পালটা আপনিও প্রশ্ন করতে পারেন। অবশ্যই, নিজের কাজ বা পদের বিষয়ে যথাযথ প্রশ্ন করুন। আপনার কাজের প্রতি কতটা আগ্রহ আছে, খুঁটিয়ে প্রশ্ন করা দেখেই তা অনুমান করা যেতে পারে।

66
টিপস নম্বর ৫:
Image Credit : Getty

টিপস নম্বর ৫:

সর্বশেষ এবং সবচেয়ে দরকারি পরামর্শ। চাকরির ইন্টারভিউতে অবশ্যই ফর্মাল জামাকাপড় পরুন। জামাকাপড় দামি না হলেও চলবে, তবে, তা যেন অবশ্যই পরিষ্কার এবং টানটান থাকে। প্রশ্নোত্তরের সময় সর্বদা মুখে হালকা হাসি রাখুন, নিজেকে সহজ রাখুন, মনে মনে আত্মবিশ্বাস রাখুন যে, আপনি এই ইন্টারভিউ অবশ্যই পাশ করতে পারবেন। আর, নিজের মধ্যে ইতিবাচক মনোভাব রাখুন। কাজের চাপ থাকলেও আপনি যেন কোনওভাবেই ভেঙে না পড়েন, এটা প্রশ্নকর্তাকে বোঝানো খুব দরকারি।

আরও পড়ুন-
আপনি কি ম্যাট্রিমোনিয়াল সাইটে বিয়ের পাত্র-পাত্রী খুঁজছেন? তাহলে এই ৫টি মিথ্যা থেকে সাবধান
Nurse Having Sex with Patient: অসুস্থ রোগীর সঙ্গে উদ্দাম যৌন সঙ্গম! অর্ধনগ্ন অবস্থাতেই ধরা পড়লেন নার্স
Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস
Benefits of Garlic For Sex: রসুনেই মিলবে চরম যৌন সুখ, জেনে নিন টোটকা

Education News(পড়াশোনার খবর, এডুকেশন নিউজ) : Read all the latest news on Exam Results CBSE & Board Exam Result, School & College News in West Bengal, College Admission and all other Education News in Bangla on Asianet Bangla News.

About the Author

WD
Web Desk - ANB
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Railway Job: রেলের প্যারামেডিক্যাল পদে বড় নিয়োগ, কারা করতে পারবেন আবেদন?
Recommended image2
Job Vacancy: ডিজিটাল ইন্ডিয়ায় চাকরিতে সুবর্ণ সুযোগ, জানুন কারা আবেদন করতে পারবেন?
Recommended image3
Hardest Languages To Learn: বিশ্বের সবচেয়ে কঠিন ১০টি ভাষা, শিখতে গেলে ঘাম ছুটবে!
Recommended image4
IITS Job News: ১৫০-রও বেশি চাকরির অফার বাতিল! ২২ সংস্থাকে দু-বছরের জন্য 'ব্যান' করল IIT
Recommended image5
Job News: ন্যাশনাল বুক ট্রাস্টে চাকরিতে সুবর্ণ সুযোগ, কারা আবেদন জানাতে পারবেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved