পুরুষ এবং মহিলা উভয়প্রার্থীরাই এখানে আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি-সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে। 

কলকাতা পুলিশ বিভাগের নতুন শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০০ টিরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর। যে কোনও ভারতীয় নাগরিক বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়প্রার্থীরাই এখানে আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি-সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পদের নাম— Data Entry Operator

Employment No.— 02/Emp/Estt/2024

বয়সসীমা— এই পদে আবেদনকারী ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সরকারি ক্ষেত্রে নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাশের সংশাপত্র থাকতে হবে চাকরিপ্রার্থীদের। একই সঙ্গে প্রার্থীকে পড়ার এবং লেখার দক্ষতা রাখতে হবে এবং টাইপং স্পিড ভালো হতে হবে।

আবেদনের শেষ তারিখ— ৪ এপ্রিল, ২০২৪।

মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীকে মাসিক ১৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ— ২২৫ টি। (UR- ১০০ টি, SC- ৫০ টি, ST- ১৪ টি, OBC- ৩৮ টি, EWS- ২৩ টি।)

আবেদন পদ্ধতি—

অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীরা নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন।

প্রার্থীরা আবেদন করার জন্য নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করবেন। অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুল ভাবে পূরণ করে জরুরি নথিপত্রগুলি আপলোড করে দেবেন।

সবশেষে সম্পূর্ণ আবেদনপত্রটি পুনরায় যাচাই করে সাবমিট করলেই আবেদন নথিভুক্ত হয়ে যাবে।