কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় ডেটা এন্ট্রির পদে নিয়োগ! কীভাবে আবেদন করবেন? জেনে নিন

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় বিপুল নিয়োগ। নিয়োগ শুরু হচ্ছে ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের ডিজিট্যাল ইন্ডিয়া কর্পোরেশনে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ইতিমধ্যেই সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদনপত্র। তবে দিল্লিতে কর্মস্থল বলে জানা গিয়েছে।

ডেটা এন্ট্রির অপারেটর পদে বিপুল নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদের সংখ্যা এক।

আবেদনের যোগ্যতা-

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডেটা এন্ট্রির পদের জন্য অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের বয়স-

এই চাকরির জন্য আবেদন করতে প্রার্থীর বয়স ৫৮ বছর।

কাজের অভিজ্ঞতা-

প্রার্থীদের ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

কীভাবে আবেদন করবেন? ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। এবার হোমপেজে ক্লিক করে কেরিয়ার-এ যেতে হবে। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৪ অগাস্ট।