কেন্দ্রীয় সরকারের অধীনে তরুণ প্রজন্মের জন্য ইন্টার্নশিপের সুযোগ এসেছে। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক এই ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। নির্বাচিত ইন্টার্নরা প্রতি মাসে ২০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড পেতে পারেন।

দেশের তরুণ প্রজন্মের জন্য এল সুখবর। এবার পড়াশোনার পাশাপাশি প্রতি মাসে উপার্জন করতে পারবেন। পড়াশোনা শেষে করে চাকরি পাওয়ার ধারণায় আসছে বদল। এবার কেন্দ্রীয় সরকারের অধীনে ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে সরকার। মিলবে দুটি ইন্টার্নশিপের সুযোগ। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক দিচ্ছে সুযোগ। এই কাজে আগ্রহী হবে আজই আবেদন করুন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। অনলাইসে করতে হবে আবেদন। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে করুন আবেদন। সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

যোগ্যতা ও আবেদন পদ্ধতি

ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক-এ মিলছে ইন্টার্নশিপের সুযোগ। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া-তে ইন্টার্নশিপ করতে হলে প্রথমে তাদের ওয়েবসাইটে যান। সেখানে ইমেল ও মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। সম্পূর্ণ ফর্মটি পূরণ করে জমা দিন। জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। ইন্টার্নশিপ করলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা।

তেমনই কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকে মিলবে কাজের সুযোগ। MeitY-র অধীনে NICSI তাদের ইন্টার্নশিপ স্কিমের ঘোষণা করেছে। ছয় মাস ধরে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ইন্টার্নশিপ চলবে। এই ইন্টার্নশিপ করার জন্য আপনাকে কয়টি পদ্ধতি অনুসরণ করতে হবে। nicsi.nic.in/nicsi/internship এ গিয়ে আবেদন করুন। সেখানে আপনার ইমেল, ফোন নম্বর, ডিগ্রি, সেমিস্টারের নম্বর সব পূরণ করতে হবে।

তবে, এই কাজের জন্য কলেজ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। আপনি নির্বাচিত হলেন কি না, তা জানতে পারবেন আপনার মেলে। নির্বাচিত সদস্যদের সংস্থার পক্ষ থেকে মেল করা হবে। প্রথম ব্যাচটি হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় ব্যাচটি পরের বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত।

তাই এই ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।