কানাড়া ব্যাঙ্কে ৩,৫০০টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্নাতক পাশ প্রার্থীরা আগামী ১ থেকে ১৭ অক্টোবরের মধ্যে ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। সরকারি ব্যাঙ্কে তিন হাজারের বেশি কর্মী নিয়োগ। পুজোর আগে এল ভালো খবর। ১ অক্টোবর থেকে যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৩,৫০০ টি অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) পদে নিয়োগ করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৭ অক্টোবর। জমা দেওয়া আবেদনপত্রের প্রিন্টআউট ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত নেওয়া হবে। জেনে নিন কীভাবে করবেন আবেদন। রইল বিস্তারিত।

যোগ্যতা

সরকারি ব্যাঙ্কে তিন হাজারের বেশি কর্মী নিয়োগ। জেনে নিন কারা করতে পারবেন আবেদন, যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে অথবা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনও সমতুল্য যোগ্যতা থাকতে হবে। নির্ধারিত যোগ্যতার তারিখ অনুসারে প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থী হলে দেরি না করে আবেদন করুন।

আবেদন পদ্ধতি

নিয়োগ হবে কানাড়া ব্যাঙ্কে। প্রথমে কানাড়া ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট বিভাগে যেতে হবে। এরপর অ্যাপ্রেন্টিস (শিক্ষানবিশ) রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করা প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগইন করার জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তারপর আবেদনপত্রের তথ্য পূরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর নিশ্চিতপত্রটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্টআউট রেখে দিতে হবে। আরও জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখান থেকে মিলবে বিস্তারিত তথ্য।

আবেদন ফি

সরকারি ব্যাঙ্কে তিন হাজারের বেশি কর্মী নিয়োগ। কানাড়া ব্যাঙ্কে হবে নিয়োগ। সমস্ত শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও বিশেষ ভাবে সক্ষম শ্রেণির প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে না। দেরি না করে আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ। এবার তিন হাজারের বেশি কর্মী নিয়োগ হবে।