Job News: রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরিতে সুবর্ণ সুযোগ। কারা আবেদন করতে পারবেন? কোন কোন পদে চলছে নিয়োগ? বিস্তারিত তথ্য জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ চলছে রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া। সংস্থায় ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে ইঞ্জিনিয়াররা যোগদানের সুযোগ পেতে পারেন। মোট শূন্যপদ ৬৬০। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোল ইন্ডিয়া।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, কোল ইন্ডিয়া লিমিটেডে শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ হবে ম্যানেজমেন্ট ট্রেনি পদে। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইন্ডাস্ট্রিয়াল, সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা সংশ্লিষ্ট পদে চাকরির সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, হিন্দি, ভূ-তত্ত্ব বিষয়ে স্নাতকোত্তরেরা ম্যানেজমেন্ট ট্রেনি পদে যোগদান করতে পারবেন। এ ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।

কারা আবেদন জানাতে পারবেন?

সংশ্লিষ্ট পোস্টে চাকরিতে আবেদন জানাতে পারবেন অনূর্ধ্ব ৩০ বছর বয়সি প্রার্থীরা। সংশ্লিষ্ট পদে কম্পিউটার বেসড টেস্ট-এ (সিবিটি) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে। নিযুক্তেরা মাসে ৬০ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

আবেদনের শেষ তারিখ:-

আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট পোস্টে চাকরির আবেদনের জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে অনলাইনেই আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২২ জুন। বিশদ তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

অন্যদিকে, হিন্দুস্তান কপার লিমিটেড-এ হবে কর্মী নিয়োগ। নিয়োগ হবে ৭০টি পদে। সংস্থায় সিনিয়ন ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে হবে নিয়োগ। এবার উচ্চ পদস্থ কর্মী নেবে হিন্দুস্তান কপার লিমিটেড। এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজে আগ্রহী হলে দেরি না করে দ্রুত আবেদন করুন। শীঘ্রই মিলবে কাজের সুযোগ।

নিয়োগ হবে ৭০টি পদে। সংস্থায় সিনিয়ন ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে হবে নিয়োগ। এই সকল পদে আবেদন করতে হলে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, বাণিজ্য, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শাখার অঘীনে স্নাতকেরা আবেদন করতে পারেন। এছাড়াও যারা ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি ডিগ্রি করেছেন তারা করতে পারেন আবেদন

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।