Job News: কেন্দ্র অধীনস্থ রেলের বিভিন্ন পদে সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। কারা আবেদন জানাতে পারবেন? আবেদনের শর্ত কী কী রয়েছে? বিস্তারিত তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Job News: যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে প্যারামেডিকেল পদে প্রচুর নিয়োগ চলছে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে বোর্ড। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৪ অক্টোবর।

কোন কোন পদে নিয়োগ চলছে?

আরআরবি প্যারামেডিক্যাল নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) দিতে হবে। সিবিটি-তে উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এরপর মেডিক্যাল পরীক্ষা-এর জন্য বিবেচনা করা হবে।

বেতন:-

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী বেতন পে লেভেল ৩ থেকে পে লেভেল ৭-এর মধ্যে থাকবে। মূল বেতনের পাশাপাশি নিয়ম অনুযায়ী প্রযোজ্য বিভিন্ন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন নির্বাচিত প্রার্থীরা।

কীভাবে আবেদন জানাবেন?

সাধারণ, অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। অন্যদিকে, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, বিশেষ ভাবে সক্ষম, মহিলা, তৃতীয় লিঙ্গের প্রার্থী, সংখ্যালঘু এবং আর্থিক ভাবে পিছিয়ে থাকা শ্রেণি-র প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা করে বরাদ্দ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আরআরবি-এর নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়ঃসীমায় ছাড় পাবেন। আরও বিশদে জানতে মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

এছাড়াও নিয়োগ চলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ। এই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হয়েছিল। ফের একবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করা হল।

শূন্যপদ

মেডিক্যাল কনসালট্যান্ট নেবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শূন্যপদ একটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। আগ্রহী প্রার্থী হলে দেরি না করে আবেদন করুন। এবার ডাক্তার নিয়োগ করবে চিকিৎসক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।