টেলিগ্রাম চ্যানলে NEET প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ! পরীক্ষাত্রীদের সতর্ক থাকতে বলল NTA।  NEET UG 2026 পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ৩ মে ২০২৬-এ। অ্যাডমিট কার্ড এপ্রিলের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET UG 2026-কে ঘিরে ফের চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে টেলিগ্রামে প্রশ্নপত্র ফাঁসের দাবি নিয়ে ছড়িয়ে পড়া একাধিক পোস্টকে সম্পূর্ণ ভুয়ো বলে ঘোষণা করেছে National Testing Agency (NTA)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

NTA জানিয়েছে, টেলিগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু চ্যানেল দাবি করছে যে তাদের কাছে NEET UG 2026-এর প্রশ্নপত্র রয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে।

সংস্থার স্পষ্ট বক্তব্য—এই সমস্ত দাবিই ভুয়ো এবং প্রতারণার অংশ। পরীক্ষার্থীদের এই ধরনের প্রলোভনে পা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

NTA সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানায়, পরীক্ষার্থীরা যেন শুধুমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তথ্য সংগ্রহ করেন।

এছাড়াও জানানো হয়েছে, এই ধরনের ভুয়ো চ্যানেলগুলির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সেগুলো ব্লক করার প্রক্রিয়াও চলছে।

NEET UG 2026 পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ৩ মে ২০২৬-এ। অ্যাডমিট কার্ড এপ্রিলের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে। পরীক্ষার আগে এমন গুজব ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে পরীক্ষার্থীদের মধ্যে।

বিশেষজ্ঞদের মতে, NEET-এর মতো উচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষাকে ঘিরে প্রতি বছরই নানা ধরনের গুজব ও প্রতারণার ঘটনা সামনে আসে। এর সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করে।

NTA-র তরফে স্পষ্ট বার্তা—পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।