দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে ১৬৪৪টি শূন্যপদে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই, শুধুমাত্র মাধ্যমিক ও আইটিআই-এর নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে এই নিয়োগ হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ। এবার মিলবে ভারতীয় রেলে চাকরির সুযোগ। মেধার ভিত্তিতে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, শূন্যপদ ১৬৪৪টি। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে-তে হবে নিয়োগ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। তবে, কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই হবে নিয়োগ। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, স্টোনোগ্রাফার-সহ একাধিক ট্রেডে হবে নিয়োগ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

যোগ্যতা

শূন্যপদ ১৬৪৪টি। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে-তে হবে নিয়োগ। এবার আবেদন করতে হলে প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা দশম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তাই এই সকল নথি থাকলে দেরি না করে আবেদন করুন। শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া । 

বয়সের সীমা

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, স্টোনোগ্রাফার-সহ একাধিক ট্রেডে হবে নিয়োগ। এই সকল পদে আবেদন করতে ১৫ থেকে ২৪ বছর। শূন্যপদ ১৬৪৪টি। এই সকল পদে আবেদন করতে হলে আজই আবেদন করুন। এবার ভারতীয় রেলে মিলবে কাজের সুযোগ। 

কীভাবে হবে নির্বাচন

এবার কোনও লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হবে না। মাধ্যমিক এবং আইটিআই-র প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। দুই পরীক্ষার নম্বরকে সমান গুরুত্ব গিয়ে গড় শতাংশ হিসেব করা হবে। আবেদন শুরু হচ্ছে ৫ মে। আবেদনের শেষ দিন চলতি বছরের ৪ জুন।

আবেদন পদ্ধতি

এই সকল পদে আবেদন করতে হলে অনলাইনে করতে পারেন আবেদন। ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। সেখান থেকে মিলবে তথ্য। সেই বিজ্ঞপ্তি দেখে জেনে নিন কীভাবে করবেন আবেদন। আরও জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। এবার শূন্যপদ ১৬৪৪টি। এই সকল পদে আবেদন করতে হলে দেরি না করে আজই আবেদন করে ফেলুন।