সাউথ সেন্ট্রাল রেলওয়ে ২৮০১ টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। মাধ্যমিক পাশ এবং আইটিআই সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ভারতীয় রেলে। সাউথ সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে সদ্য জারি করা হল বিজ্ঞপ্তি। এবার নিয়োগ হবে প্রায় ৩ হাজার শূন্যপদে। জেনে নিন কীভাবে করবেন আবেদন। রইল বিস্তারিত। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শূন্যপদ

দক্ষিণ মধ্য রেলের তরফ থেকে জারি হল বিজ্ঞপ্তি। এার নিয়োগ হবে অ্যাপ্রেন্সিট পদে। মোট শূন্যপদ প্রায় ২৮০১ টি। নিয়োগ হবে ডিজিটাল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার, মোটর মেকানিক, ওয়েল্ডার পদে। এই সকল পদে আবেদন করতে হলে আজই আবেদন করুন। ঘরে বসে করতে পারবেন আবেদন। 

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করতে প্রার্থীদের অবশ্যই যে কোনও স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস করতে হবে। তবে, স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস করতে হবে। তবে, ৫০ শতাংশ নম্বর থাকতে হবে এবং NCVT/SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও ট্রেডে আইটিআই থাকা দরকার। তাহলে আবেদন করতে পারবেন চাকরির জন্য।

বয়সের সীমা

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে আবেদন করতে ১১/০৪/২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। দেরি না করে আবেদন করে নিন।

নিয়োগ পদ্ধতি

এখানে কোনও রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে। মাধ্যমিক পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে হবে নিয়োগ। তালিকায় যাদের নাম থাকবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে হবে নিয়োগ। 

আবেদন পদ্ধতি

প্রথমে আরআরসি বা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে লগইন করুন। আপনার সকল তথ্য পূরণ করুন। তারপর তা সাবমিট করুন। আবেদন করার জন্য ১০০ টাকা করে ফি দিতে হবে। আবেদন চলবে ১১ এপ্রিল পর্যন্ত। দেরি না করে আবেদন করুন আজই।