রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) অ্যাসিস্ট্যান্ট পদে ৬৫০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক পাশ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৮ মার্চ।

বছরের শুরুতে চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এল বিরাট খবর। এবার নিয়োগ হবে রিজার্ভ ব্যাঙ্কে। স্নাতক পাশ করলেই আবেদন করতে পারবেন। তাই দেরি না করে আজই আবেদন করুন। এবার নিয়োগ হবে ৬৫০ পদে। অনলাইনে করা যাবে আবেদন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শূন্যপদ

সদ্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেখানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। আর এখানে মোট ৬৫০টি শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে।

যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে কোনও বিষয় স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

বয়সের সীমা

এবার নিয়োগ হবে রিজার্ভ ব্যাঙ্কে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য অবশ্যই আছে বয়সের ছাড়। তাই আগ্রহী হলে দেরি না করে আজই আবেদন করুন।

বেতন

এবার নিয়োগ হবে রিজার্ভ ব্যাঙ্কে। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট পদে। নিয়োগ হবে ৬৫০ পদে। চাকরি পেলে প্রতি মাসে ২৯,০০০ টাকা থেকে ৭৮,৬৪০ টাকা করে বেতন দেওয়া হবে। সঙ্গে যুক্ত হবে অন্যান্য ভাতা।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের এখানে প্রাথমিক পরীক্ষা, মেইন পরীক্ষা, ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং ইন্টারভিউ-র মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে।

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে হলে প্রথমে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে পাবেন। তারপর রেজিস্ট্রেশন করুন। এবার নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন। সবকিছু আবেদন ফি প্রদান করে সাবমিট করুন। এখানে আবেদন শুরু হয়েছে ১৬ ফেব্রুয়ারি থেকে। আবেদন চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।