ভারতীয় রেলের হাওড়া ডিভিশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের জন্য ফেসিলেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য অবসরপ্রাপ্ত রেলকর্মী এবং সাধারণ চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ২৮ জুলাই থেকে শুরু হয়ে ১৮ অগস্ট পর্যন্ত চলবে।
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ভারতীয় রেলে। হাওড়া ডিভিশনের স্টেশনগুলোতে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে সংরক্ষিত টিকিট কাটার জন্যই ফেসিলেটর নিয়োগ করা হবে। এর জন্য হাওড়া ডিভিশনের অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীর পাশাপাশি সাধারণ চাকরি প্রার্থীদেরকে আবেদন জানানোর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সদ্য হাওড়া ডিভিশনের তরফ থেকে জারি করা হল বিজ্ঞপ্তি। হাওড়া ডিভিশনের স্টেশনগুলোতে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে সংরক্ষিত টিকিট কাটার জন্যই ফেসিলেটর নিয়োগ করা হবে। এই পদে রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী, কর্মচারীর স্বামী বা স্ত্রী বা প্রাপ্তবয়স্ক সন্তানরাও আবেদন করতে পারেন। তবে, কটি পদে নিয়োগ করা হবে, তা এখনও জানা যায়নি।
যোগ্যতা
হাওড়া ডিভিশনের স্টেশনগুলোতে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে সংরক্ষিত টিকিট কাটার জন্যই ফেসিলেটর নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে কোনও যোগ্যতা চাওয়া হয়নি। তবে, একজন আবেদনকারী শুধুমাত্র একটি স্টেশনের জন্যই আবেদন করতে পারবে। তাই এই কাজে আগ্রহী হলে দ্রুত করুন আবেদন। শীঘ্রই মিলবে রেলে চাকরির সুযোগ।
আবেদন পদ্ধতি
এবার অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে সংরক্ষিত টিকিট কাটার জন্যই ফেসিলেটর নিয়োগ করা হবে। প্রথমে পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর সেখানকার টেন্ডার ট্যাব থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর সেই ফর্মটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংযুক্ত করে হাওড়া ডিভিশনের সিনিয়র ডিভিশনার কমার্শিয়াল ম্যানেজারের কাছে পাঠিয়ে দিতে হবে। ঠিকানা- পূর্ব রেলের কার্যালয়, ডিআরএম বিল্ডিং, রেল মিউজিয়ামের নিকটে, হাওড়া ৭১১১০১। আরও জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।
আবেদনের তারিখ
হাওড়া ডিভিশনের স্টেশনগুলোতে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের মাধ্যমে সংরক্ষিত টিকিট কাটার জন্যই ফেসিলেটর নিয়োগ করা হবে। আবেদন শুরু হয়েছে ২৮ জুলাই থেকে। আবেদন চলবে আগামী ১৮ অগস্ট পর্যন্ত।
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া-তে কর্মী নিয়োগ, শূন্যপদ ১৪০টি, কারা আবেদনযোগ্য?


