মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ৮ মে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ৮ মে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। সকাল ৯টায় প্রকাশিত হবে ফল। পরীক্ষার্থীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে রোল নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে ফলাফল দেখতে পাবেন। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। চলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হয় পরীক্ষা। শেষ হয় দুপুর ২টোয়। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষার্থীরা পরীক্ষার ফল ওয়েবসাইটে ওই দিন সকালে দেখতে পারবে। ওই দিনই বেলা বারোটার পরে পরীক্ষা‌র্থীরা নিজের নিজের স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। ফলাফল জানা এবং সংশ্লিষ্ট নির্দেশাবলি সম্পর্কে সময়োপযোগী তথ্যের জন্য সকল পরীক্ষার্থীকে শুধুমাত্র পর্ষদের যোগাযোগ মাধ্যমগুলির সঙ্গে যুক্ত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পড়ুয়া ও বিদ্যালয়গুলির স্বার্থে এই প্রেস বিজ্ঞপ্তিটি জারি করা হল। যাতে তথ্যের সময়োচিত প্রচার নিশ্চিত করা যায় এবং ফলাফল ঘোষণার দিনেই সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি থেকে রেজাল্ট বিতরণ করা সম্ভব হয়।

২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ২ মে। পাশের হার ছিল ৮৬.৫৬ শতাংশ। গতবার মাধ্যমিকে এবার প্রথম হয় রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ছিল ৬৯৬। এ বার রাজ্যে এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন হবে। ভোটের ফল প্রকাশ হবে ৪ মে। তারপরে ৮ মে মাধ্যমিক পরীক্ষা ফল প্রকাশ হবে।

মাধ্যমিকের রেজাল্ট কীভাবে ডাউনলোড করবেন? (How to Download West Bengal Board Madhyamik Result 2026)

  • wbresults.nic.in ওয়েবসাইটটি ভিজিট করুন।
  • ‘West Bengal Board 10th result 2026 link’-এ ক্লিক করুন।
  • প্রয়োজনীয় তথ্যগুলি প্রদান করুন।
  • ফলাফলটি স্ক্রিনে প্রদর্শিত হবে।
  • এটি ডাউনলোড করে সংরক্ষণ করুন।

পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষার পাস নম্বর

২০২৬ শিক্ষার্থীদের মোট নম্বরের ন্যূনতম ৩৪% অর্জন করতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রতিটি বিষয়ে তাদের অন্তত ২৫% অথবা ৩৪% নম্বর নিশ্চিত করা আবশ্যক। WBBSE মাধ্যমিক পরীক্ষার গ্রেডিং পদ্ধতি নীচে দেওয়া হল:

  • প্রথম বিভাগ: ৪৮০ বা তার বেশি।
  • দ্বিতীয় বিভাগ: ৩৬০ বা তার বেশি।
  • তৃতীয় বিভাগ: ২৭২ বা তার বেশি।