করোনা আতঙ্কে লকডাউন পরিস্থিতি প্রায় সারা বিশ্ব জুড়ে লকডাউন লাগু করা হলেও প্রচুর মানুষ তা মানছেন না দয়া করে ঘরে থাকুন এই সময়ে সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিল ছোট্ট গুঞ্জরি

করোনা আতঙ্কে লকডাউন পরিস্থিতি প্রায় সারা বিশ্ব জুড়ে। সারা বিশ্ব হিমশিম খাচ্ছে এই মারন ভাইরাসকে ঠেকাতে। কোবিড১৯ এর হাত থেকে বাঁচকে প্রায় সমগ্র বিশ্ব রয়েছে লকডাউন পরিস্থিতিতে। লকডাউন পরিস্থিতিকে সফল করতে তাই সাধারণকে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। লকডাউন লাগু করা হলেও প্রচুর মানুষ তা মানছেন না। বাইরে বেরিয়ে আসছেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- লকডাউনের এই কঠিন সময়েও মুখে হাসি ফুটিয়েছে এই ভিডিওগুলি

দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ স্যোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটি থেকে শুরু করে বহু সাধারণ মানুষ বার বার একই বার্তা দিয়েছেন। দয়া করে ঘরে থাকুন। এই সময়টা কোনও উৎসবের সময় নয়, বরং একজোট হয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার সময়। সেই একই বার্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত বন্ধুদের এই বার্তাই পৌঁছতে চেয়েছে ছোট্ট গুঞ্জরি। লকডাউনে ছাঁদে খেলতে খেলতেই তাঁর বার্তা, বাড়িতে থাকুন সুস্থ থাকুন। করোনা বিরুদ্ধে লড়াইয়ে সামিল হোন বাড়িতে থাকুন সুস্থ থাকুন সকলে। আনন্দে কাটান লকডাউনের এই সময়। দেখে নিন এই বিষয়ে কী বলেছে ছোট্ট গুঞ্জরি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে বলেছেন, "লকডাউনে ঘরবন্দি হয়ে থাকাটা খুব কঠিন। কিন্তু, করোনাভাইরাস ঠেকাতে হলে লকডাউন অত্যন্ত জরুরি। এটি লক্ষ্মণ রেখার মধ্যে থাকতে হবে প্রতিটি মানুষকে। তাই এই সময়ে ঘরে থাকাটা জরুরি। তাই সমস্যা হলেও এই মুহূর্তের পরিস্থিতিটা বুঝতে হবে এবং তা মেনে ঘরেই থাকতে হবে।" শুধু প্রধানমন্ত্রীই নন একই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বার বার রাজ্যবাসীর কাছে অনুরোধ করেছেন এই পরিস্থিতিতে ঘরের বাইরে না বেরোতে। পাশাপাশি প্রসাশনের কাজে সহযোগীতা করতেও অনুরোধ করা হয়েছে রাজ্যবাসীকে।