এই সপ্তাহে বাংলা টেলিভশনের দর্শকের জন্য থাকছে ধারাবাহিকগুলোয় নতুন চমক, গল্পে নতুন মোচড়থাকবে নক-ফিকশন শোগুলোর বিশেষ পর্বএছাড়াও থাকবে  সুপারহিট বাংলা ছবিচিরদিনই আমি যে তোমার' এবং 'মঙ্গল চণ্ডী' -দুই ধারাবাহিকেও থাকছে ভরপুর নাটকীয়তা

এই সপ্তাহে বাংলা টেলিভশন বিনোদনে, নতুন চমকে ভরিয়ে দেবে দর্শকদের। কোনও চ্যানেলে থাকবে সুপারহিট বাংলা ছবি আবার কেউ দেখাবে নক-ফিকশন শোগুলোর বিশেষ পর্ব। আর রোজের ধারাবাহিকগুলো মোটেও বাদ যাচ্ছে না, থাকছে 'মহাপর্ব'। ধারাবাহিকের এই মহাপর্বগুলোয় থাকছে গল্পে নতুন মোড়, নতুন চমক। তাই সব মিলিয়ে সপ্তাহান্ত হবে জমজমাট।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিনোদনের নিরিখে 'চিরদিনই আমি যে তোমার' এবং 'মঙ্গল চণ্ডী' দুটি ধারাবাহিকেই থাকছে ভরপুর অতিনাটকীয়তা। নতুন মোড় আসবে এই দুই ধাবাহিকের গল্পে। 'চিরদিনই তুমি যে আমার' -এ অনু মনস্থির করে যে রণো-কে এবং পরিবারের অন্যান্যদের জানিয়ে দেবে ব্রতর পরিকল্পনা। কিন্তু... তার হাতে তেমন কোনও প্রমাণ নেই তাই সে ঠিক করে আরও কিছুদিন অপেক্ষা করবে এবং প্রয়োজনীয় প্রমাণ তাকে জোগাড় করতে হবে। 
ইতিমধ্যে, রণো অসুস্থ হয়ে পড়ে। আবিরের চিন্তা অনু মন থেকে ঝেড়ে ফেলতে পারে না। কারখানায় আনসার জানান যে ঠিক সময়ে সমস্ত অর্ডার ডেলিভারি দেওয়া হবে। অনু ও রণোর সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেদিন আনসারের সম্পূর্ণ খেয়াল আছে। অসুস্থ রণোকে দেখভাল করেন রণোর মা। আবিরের মতো পোষাক পরিহিত এক ব্যক্তিকে দেখে, অনু অস্থির হয়ে পড়ে। ভয়ে, উদ্বগে সে কারখানা ছেড়ে চলে যায়। এর পরেই গল্পে যে নতুন মোচড় আসছে তা জানতে পারা যাবে এই সপ্তাহে। অনুর ভূমিকায় অভিনয় করছেন শার্লি মোদক এবং রণোর চরিত্রে অভিনয় করছেন সৌভিক ব্যানার্জি।

অন্যদিকে পৌরাণিক ধারাবাহিক 'মঙ্গল চণ্ডী'-এর গল্পে খুল্লনা তার পায়রার সাহায্যে ফিরিয়ে আনতে চায় সিক্তা তারা। কিন্তু লহনা তা কেড়ে নেয় ওর কাছ থেকে। খুল্লনাকে ধ্বংস করতে সে এটা ব্যবহার করে , তার বাবা, নিশি দত্তকে ফিরিয়ে আনে।

ধনপতি অবশেষে রক্ষা করেন খুল্লনাকে। লহনার রাগ চাপা থাকে না। সিক্তা তারা ফিরে পায় খুল্লনা। ধনপতি লহনাকে অপমান করে,এবং লহনাকে একা ফেলে খুল্লনাকে নিয়ে ঘরে ফিরে আসে। অপমানিত লহনা বিভাবরী দেবীকে ফিরিয়ে আনার পরিকল্পনা করে। বিভাবরী হলেন ধনপতির সৎ মা। দুজনে মিলে খুল্লনার বিরুদ্ধে ছক সাজায়। এইবার বিভাবরীর প্রবেশ যে খুল্লনা ও ধনপতির জীবনকে দুর্বিষহ করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।
খুল্লনার ভূমিকায় অভিনয়ে করছেন অদ্রিজা আঢ্য রায়, লহনার চরিত্রে অভিনয় করছেন শ্রেয়সী রায়