MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Arjun Kapoor Wedding: এবার কি অর্জুনের বিয়ের পালা? ভাইরাল ভিডিও দেখে উত্তাল নেটপাড়া

Arjun Kapoor Wedding: এবার কি অর্জুনের বিয়ের পালা? ভাইরাল ভিডিও দেখে উত্তাল নেটপাড়া

অংশুলা কাপুরের প্রাক-বিবাহ অনুষ্ঠান চলছে একেবারে আবেগ আর ভালবাসায় মোড়া। এবার কি অর্জুনের বিয়ের পালা? ভাইরাল ভিডিও দেখে উত্তাল নেটপাড়া

2 Min read
Author : Anulekha Kar
Published : Jul 07 2026, 09:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : instagram
অংশুলা কাপুরের চূড়া অনুষ্ঠানে ঘটে এক মজার ঘটনা। কলিরা অনুষ্ঠানে পরিবারের সবার উপর নিজের হাতের চূড়া থেকে কলিরা ঝাড়েন অংশুলা। সেখানে হাজির ছিলেন অর্জুন কাপুর, খুশি কাপুর এবং অরি। আচমকাই একটি কলিরা এসে পড়ে অর্জুনের মাথায়। সঙ্গে সঙ্গে হেসে ফেলেন অভিনেতা। খুশিতে কলিরাটি সবাইকে দেখান তিনি। পরে অংশুলা এই ভিডিও শেয়ার করে লেখেন, তাঁর ভাইকে কলিরার জন্য এত উৎসুক হতে তিনি আগে কখনও দেখেননি। কলিরাটিতে 'স্মাইল' লেখা ছিল, যা মুহূর্তটিকে আরও বিশেষ করে তোলে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
23
Image Credit : instagram
পরে অর্জুন কাপুর অংশুলার মেহেন্দি এবং চূড়া অনুষ্ঠানের কিছু অদেখা ছবি শেয়ার করেন। ছবিগুলিতে কাপুর পরিবারের উষ্ণতা এবং ভালোবাসা ফুটে উঠেছে। একটি ছবিতে অংশুলা অর্জুনকে জড়িয়ে ধরেছেন, অন্যটিতে গোটা পরিবার একসঙ্গে পোজ দিয়েছে। আরেকটি মিষ্টি ছবিতে দেখা যায়, অংশুলা তাঁর হবু বর রোহন ঠক্করকে মেহেন্দি লাগানো হাত দিয়ে খুনসুটি করছেন। অনুষ্ঠানে কারিশমা কাপুর, নীতু কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা উপস্থিত ছিলেন। ছবিগুলি শেয়ার করে অর্জুন লেখেন, এই অনুষ্ঠান আবেগ এবং আনন্দে ভরা ছিল, আর এটা তো সবে শুরু।
33
Image Credit : instagram
অংশুলা কাপুর এবং রোহন ঠক্কর জুলাই ২০২৫-এ তাঁদের বাগদানের কথা ঘোষণা করেন। তাঁদের প্রেমকাহিনি শুরু হয়েছিল ২০২২ সালে একটি অনলাইন ডেটিং প্ল্যাটফর্মে, রাত ১:১৫ মিনিটে। তিন বছর পর, রোহন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে আইকনিক বেলভেডেয়ার ক্যাসেলের সামনে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন। বিশেষ ব্যাপার হলো, তিনি ভারতীয় সময় অনুযায়ী ঠিক রাত ১:১৫ মিনিটে প্রস্তাবটি দেন, যে সময়ে তাঁদের প্রথম কথা হয়েছিল। অংশুলা এই মুহূর্তটিকে 'জাদুকরী' বলে বর্ণনা করেন। প্রযোজক বনি কাপুর এবং প্রয়াত মোনা শৌরি কাপুরের মেয়ে অংশুলা তাঁর ভাই-বোন অর্জুন, জাহ্নবী এবং খুশি কাপুরের খুব কাছের।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
বলিউডের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ফের বলিউডে লরেন্স বিষ্ণোই আতঙ্ক? তুষার কাপুরের পর এবার কোটি কোটি টাকা চেয়ে হুমকি আয়ুষ্মান খুরানাকে
Recommended image2
Jailer 2 OTT: ওটিটিতে আসছে জেলার ২-এর আনকাট ভার্সন! থাকছে বাড়তি ৩০ মিনিট
Recommended image3
King Movie: 'তু মিল যায়ে' গানে সুহানাকে খেয়াল করেছেন? এক ঝলক দেখেই জল্পনা তুঙ্গে
Recommended image4
Ramayana Advance Booking: রণবীর-যশের ছবির অগ্রিম বুকিং ৫০ কোটির দোরগোড়ায়! বিক্রি ১১ লাখ টিকিট
Recommended image5
জন্মদিনের আগেই বড় চমক! শাহরুখের ‘কিং’-এর প্রথম গান প্রকাশ্যে, নজর কাড়লেন দীপিকা ও এড শিরান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved