Asha Bhosle Demise: ভারতীয় সঙ্গীত জগতের নক্ষত্র আশা ভোঁসলে প্রয়াত। দিদি লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) প্রয়াণের চার বছর পর প্রয়াত হলেন আশা। শুরুতে লতার বোন হিসবে পরিচিত ছিলেন। তারপর সঙ্গীত জগতে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন। তাঁর মতো ভার্সেটাইল সঙ্গীতশিল্পী ভারতীয় সঙ্গীত জগতে বিরল। হিন্দি, বাংলা-সহ বিভিন্ন ভাষায় আশার গাওয়া গান অমর হয়ে থেকে যাবে।
KNOW
Asha Bhosle News: সারাজীবন ধরে অনেক দুঃখ পেয়েছেন। তার মধ্যে অন্যতম দুঃখের অধ্যায় ছিল পরিবারের অমতে নিজের চেয়ে প্রায় দ্বিগুন বয়সি এক ব্যক্তিকে বিয়ের পরবর্তী সময়। এক সাক্ষাৎকারে সেই কষ্টের সময়ের কথা জানিয়েছিলেন আশা ভোঁসলে। তিনি জানান, ‘আমার উপর অত্যাচার করা হত। আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হত। আমার ছোট ছেলে আনন্দের জন্মের আগে আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়। আমি সেই সময় অন্তঃসত্ত্বা ছিলাম। আমি মা, দিদি-বোন, ভাইদের কাছে ফিরে যাইনি। এর জন্য আমি কোনওদিন কাউকে দোষারোপ করিনি। কাউকে দোষ দেব না।।’ আশার প্রথম স্বামীর নাম গণপতরাও ভোঁসলে (Ganpatrao Bhosle)। এই সঙ্গীতশিল্পী বলেছিলেন, ‘আমার মনে হয়, শ্রী ভোঁসলের সঙ্গে দেখা না হলে আমি তিন অসাধারণ সন্তানকে পেতাম না। তবে আমার জীবন ঠিকঠাক থাকত।’
পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি
আশার যখন ১৬ বছর বয়স ছিল, তখন তিনি প্রথমবার বিয়ে করেন। সেই সময় গণপতরাওয়ের বয়স ছিল ৩১ বছর। পরিবারের কেউই চাননি আশা এই বিয়ে করুন। কিন্তু তিনি কারও কথা শোনেননি। বিয়ের পর গণপতরাও আশাকে বলতেন, পরিবারের কারও সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। বিশেষ করে দিদি লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। দ্বিতীয় ছেলে হেমন্তের জন্মের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সবকিছু ঠিক হয়নি। এ বিষয়ে আশা বলেছিলেন, ‘আমি অল্পবয়সে বিয়ে করেছিলাম। যে পুরুষকে বিয়ে করেছিলাম তিনি আমার চেয়ে ২০ বছরের বড় ছিলেন। আমি তাঁকে ভালোবেসেই বিয়ে করেছিলাম। তারপর লতা দিদি দীর্ঘদিন আমার সঙ্গে কথা বলেননি। তিনি আমার এই বিয়ে মেনে নিতে পারেননি। আমি যে পরিবারে বিয়ে করেছিলাম, সেই পরিবার অত্যন্ত রক্ষণশীল ছিল। তাঁরা সঙ্গীতশিল্পী বৌমাকে মেনে নিতে পারেননি।’
রাহুল দেব বর্মনের সঙ্গে দ্বিতীয় বিয়ে
প্রথম বিয়ে সুখের না হওয়ার পর ১৯৮০ সালে কিংবদন্তি সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মনের (RD Burman) সঙ্গে বিয়ে করেন আশা। এই সম্পর্কে তাঁদের পারস্পরিক শ্রদ্ধা বজায় ছিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

